মেয়াদোত্তীর্ণ কুলাউড়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৩ জুন ২০২৬, ০৬:১৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় দুই হাজার ক্ষুদ্র ও প্রান্তিক কৃষককে বীজ ও সার বিতরণ বড়লেখায় ঋণগ্রস্থের হতাশায় বিষপানে যুবকের মৃত্যু জুড়ীতে সিটি ব্যাংক শাখার উদ্বোধন কুলাউড়ায় প্রবাসীর জমি জবর দখলের চেষ্টা : আতঙ্কে প্রবাসী পরিবার সি‌লেট সুনামগঞ্জ ও‌ গো‌বিন্দগঞ্জ ছাতক সড়ক-ময়লার ভাগাড়ে জলাবদ্ধতা : দুর্ভোগ কমলগঞ্জে পাহাড়ি ছড়ায় পাওয়া গেল চা শ্রমিক যুবকের লাশ বড়লেখায় কমিউনিটি সেন্টারে চুরি : মালামাল উদ্ধার চোর গ্রেফতার বিশ্ব বাবা দিবস: সকল বাবাদের প্রতি অকৃত্রিম ভালোবাসা! বড়লেখা হাজীগঞ্জ বণিক সমিতির নির্বাচনে সভাপতি পদে প্রার্থীতা ঘোষণা ব্যবসায়ী ফখরুল ইসলাম পারুলের দেশ সেরা বিতার্কিক নির্বাচিত হয়েছে কুলাউড়ার ৫ ক্ষুদে শিক্ষার্থী

মেয়াদোত্তীর্ণ কুলাউড়া উপজেলা বিএনপির কমিটি বিলুপ্ত ঘোষণা 

  • সোমবার, ১ আগস্ট, ২০২২

Manual8 Ad Code
এইবেলা, কুলাউড়া::
 কুলাউড়া উপজেলা বিএনপির বর্তমান কমিটি বিলুপ্ত ঘোষণা করেছে মৌলভীবাজার জেলা বিএনপি। জেলা বিএনপির দপ্তর সম্পাদকের দায়িত্বে থাকা প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম স্বাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে রোববার (৩১ জুলাই)  রাতে গণমাধ্যমকে এ তথ্য জানানো হয়।
জানা যায়, রোববার অনুষ্ঠিত জেলা বিএনপির সভাপতি সাবেক এমপি এম নাসের রহমানের সভাপতিত্বে সাংগঠনিক  সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।
 সভায় সিদ্ধান্ত হয়,খুব শিগগিরই কুলাউড়া উপজেলা বিএনপির সকল নেতৃবৃন্দের সাথে আলোচনাক্রমে নতুন আহবায়ক কমিটি গঠন করা হবে।
জেলা বিএনপির দপ্তরের দায়িত্বে থাকা প্রথম যুগ্ম সাধারণ সম্পাদক মো. ফখরুল ইসলাম জানান, ভোটাধিকার ও গনতন্ত্র পুনরুদ্ধার করতে হলে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে মুক্ত করতে হবে। সেজন্য তৃণমুলে আমাদের সংগঠনকে আরো শক্তিশালী করে জনগণের ঐক্য গড়ে তোলে ও সকলকে ঐক্যবদ্ধ করে আমাদেরকে ঘুরে দাঁড়াতে হবে। এজন্য দলকে পুনঃগঠন করা আবশ্যক।
কমিটি বিলুপ্ত ঘোষণা সম্পর্কে কুলাউড়া উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক আবু সুফিয়াম জানান, কমিটি বিলুপ্ত ঘোষণা সম্পর্কে কোন লিখিত আদেশ পাইনি।  উপজেলা কমিটি বিলুপ্ত করার একক ক্ষমতা জেলা সভাপতির নেই।
উল্লেখ, ২০১৯ সালের  ৩১ জুলাই অনুস্টিত কাউন্সিলের মাধ্যমে জয়নাল আবেদীন বাচ্চুকে সভাপতি ও বদরুজ্জামান সজলকে সাধারণ সম্পাদক করে  ১০১ সদস্য বিশিষ্ট কুলাউড়া উপজেলা বিএনপির কমিটি অনুমোদন দেয় জেলা বিএনপি।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!