বড়লেখা ও জুড়ীতে মজুরী বৃদ্ধির দাবীতে চা শ্রমিকদের কর্মবিরতি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখা ও জুড়ীতে মজুরী বৃদ্ধির দাবীতে চা শ্রমিকদের কর্মবিরতি

  • মঙ্গলবার, ৯ আগস্ট, ২০২২

Manual4 Ad Code

 বড়লেখা প্রতিনিধি :: বড়লেখা ও জুড়ী উপজেলার বিভিন্ন চা বাগানের চা শ্রমিকরা নূন্যতম ৩০০ টাকা মজুরী নির্ধারণ ও শ্রমিক বান্ধব মজুরী বোর্ড বাস্তবায়নের দাবীতে তিন দিনের কেন্দ্রী কর্মসূচির প্রথম দিন মঙ্গলবার দুই ঘন্টা কর্মবিরতি পালন করেছেন।

সকাল ৯টা থেকে ১১টা পর্যন্ত স্ব স্ব বাগানের পঞ্চায়েত কমিটি ও শ্রমিক নেতাদের উদ্যোগে সর্বস্তরের শ্রমিকরা বাগান কার্যালয় ও চা কারখানার সামনে জড়ো হয়ে এ কর্মবিরতি পালন করেছেন। বাংলাদেশ টি বোর্ডের মালিকানাধীন বড়লেখা উপজেলার নিউ সমনবাগ চা বাগান কার্যালয়ের সামনে প্রায় ৪ হাজার শ্রমিক কর্মবিরতি পালন করেছেন। কর্মবিরতি সমাবেশে বক্তব্য রাখেন চা শ্রমিক নেতা নারায়ন কালোয়ার, ফজল তাতী, সীতারাম গড়াইত, মতিলাল ঘাটোয়ার, গঙ্গা সাওতাল প্রমুখ।

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

পাথারিয়া চা বাগান কার্যালয় প্রাঙ্গণে প্রায় ২ হাজার শ্রমিক দুই ঘন্টা সমাবেশ করেছে। কর্মবিরতি ও প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন পঞ্চায়েত সভাপতি মোহন লাল, সাধারণ সম্পাদক জয় বোনর্জি, ভ্যালি সহসভাপতি শ্রীমতি বাউরি, শ্রমিক নেতা পরেশ বাউরি, অরুনা গোয়ালা প্রমুখ। এদিকে জুড়ী উপজেলার সোনারূপা চা বাগানের ডিভিশন পুচি চা বাগানের প্রায় ৪০০ শ্রমিক বাগানে কাজ রেখে রাস্তার পাশে বসে কর্মবিরতি পালন করছেন।

Manual6 Ad Code

সমাবেশে বাগান পঞ্চায়েত সভাপতি মতি রুদ্র পাল বলেন, দীর্ঘদিন থেকে ৩০০ টাকা মজুরীর জন্য আমরা আন্দোলন করে আসছি, মজুরী বোর্ড বাস্তবায়ন হচ্ছে না। মানুষ হিসেবে বেচেঁ থাকার জন্য আমাদের এ আন্দোলন। ১২০ টাকা থেকে ১৪ টাকা আমাদের হাজিরা বৃদ্ধি করার প্রস্তাব আনা হয়ে ছিল। যা দিয়ে কোন শ্রমিকের দৈনন্দিন চাহিদা মেটানো অসম্ভব। এ চা বাগানের শ্রমিক রিনা রুদ্রপাল, স্যাম সুন্দর চৌহান, খুলশী কুর্মী বলেন, আমাদের রাস্তার বেহাল দশা, সপ্তাহে একদিন হাসপাতালে গেলে সারাদিন লাগে ডাক্তার দেখাতে, তা ও আবার সব রোগের জন্য একটি প্যারাসিটাল একটা এন্টাসিড দেয়। আমাদের বসবাসের ঘরগুলো ও অনুপযুক্ত। ১২০ টাকা মজুরীতে পরিবার পরিজন নিয়ে জীবিকা নির্বাহ অসম্ভব ব্যাপার। তারা অবিলম্বে ৩০০ টাকা মজুরী কার্যকরের দাবী জানান।

কাপনা পাহাড় চা বাগান পঞ্চায়েত কমিটির ভারপ্রাপ্ত সভাপতি অজন্তী বাউরীর সভাপতিত্বে এ বাগানে কর্মবিরতীতে উপস্থিত ছিলেন জুড়ী ভ্যালী চা শ্রমিক ইউনিয়ন সভাপতি কমল বোনার্জী, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক কমলা বাউরী, অর্থ সম্পাদক নীরেন বোনার্জী, ইউপি সদস্য ধীরেন বোনার্জী, সদস্য সঞ্জয় চাষা প্রমুখ।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!