বড়লেখায় মেধাবী কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৪:২৪ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় মেধাবী কলেজ শিক্ষার্থীর রহস্যজনক মৃত্যু

  • শনিবার, ১ আগস্ট, ২০২০

Manual6 Ad Code

এইবেলা, বড়লেখা ::

Manual3 Ad Code

বড়লেখায় গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়ে সিলেট পলি ট্যাকনিক্যাল কলেজের মেধাবী শিক্ষার্থী সাইফুর রহমানের রহস্যজনক মৃত্যু হয়েছে। নিহতের চাচা বলাই মিয়ার দাবী সাপের কামড়ে তার ভাতিজার মৃত্যু ঘটেছে। তবে মৃতদেহে সাপের কামড়ের আলামত সন্দেহজনক। সাইফুর রহমান উপজেলার বর্নি ইউনিয়নের আহমদপুর গ্রামের মাওলানা আব্দুল আহাদের ছেলে। শুক্রবার সন্ধ্যায় পুলিশ নিহত শিক্ষার্থীর লাশ উদ্ধার করে হাসপাতালে পাঠিয়েছে ।

পুলিশ ও এলাকাবাসী সুত্রে জানা গেছে, হাকালুকি হাওরপাড়ের বর্নি ইউনিয়নের আহমদপুর গ্রামের মাওলানা আব্দুল আহাদ ছেলেসহ সিলেটে বসবাস করেন। সাইফুর রহমান সিলেট পলিট্যাকনিকেল কলেজের মেধাবী শিক্ষার্থী। গ্রামের বাড়িতে ঈদ উদযাপন করতে বৃহস্পতিবার একাই সে বাড়িতে যায়। রাতে শয়নকক্ষে ঘুমিয়ে পড়ে। শুক্রবার সকালে পাশের ঘরের জয়নাল আবেদিন দরজা বন্ধ থাকতে দেখে ডাকাডাকি করে সাড়া শব্দ না পেয়ে লোকজনকে জানান। পরে দরজা ভেঙ্গে ভিতরে গিয়ে দেখা যায় সাইফুর রহমানের নিথর দেহ ঘরের মেঝেতে পড়ে আছে। খবর পেয়ে সন্ধ্যায় থানার অফিসার ইনচার্জ (তদন্ত) রতন দেবনাথ ঘটনাস্থল থেকে নিহতের লাশ উদ্ধার করেন। নিহত সাইফুর রহমানের চাচা বলাই মিয়ার দাবী রাতে বিষধর সাপের কামড়ে তার ভাতিজার মৃত্যু হয়েছে। প্রত্যক্ষদর্শীরা জানান, সাপের কামড়ে মারা গেলে, বিষে শরীর কালো হয়ে যায়, নাকে-মুখে প্রচুর ফেনা বের হয়। বিষাক্ত সাপ একটি কামড় দিয়েই আত্মরক্ষায় পালিয়ে যায়। কিন্ত নিহত সাইফুর রহমানের দেহে বিষাক্ত সাপের কামড়ের পরবর্তী লক্ষণগুলো দেখা যায়নি। বাম পায়ের উরুতে ৬/৭টি স্থানে রক্ত বেরুনোর দাগ রয়েছে। অনেকেই বলছেন ঘুমন্ত মানুষকে সাপ ৬/৭টি কামড় দিতে পারে না। দাগগুলো মাছ শিকারের টেটুর (কুচা) মতো মনে হচ্ছে। তাই এ মৃত্যু নিয়ে এলাকাবাসীর মধ্যে যতেষ্ট সন্দেহ রয়েছে। চলছে নানামূখি আলোচনা সমালোচনা।

Manual6 Ad Code

বড়লেখার থানার ওসি মো. ইয়াছিনুল হক জানান, খবর পেয়ে পুলিশ শুক্রবার সন্ধ্যায় কলেজ শিক্ষার্থীর লাশ উদ্ধার করেছে। নিহতের পরিবারের কেউ বাড়িতে থাকেন না। একাই তিনি বাড়ি আসেন। চাচা ও পাশের ঘরের বাসিন্দারা বলছেন বিষধর সাপের কামড়ে সাইফুর রহমানের মৃত্যু ঘটেছে। বাম পায়ের উরুতে কয়েকটি দাগও রয়েছে। ডাক্তারী পরীক্ষা ছাড়া মৃত্যুর সঠিক কারণ বলা যাচ্ছে না। ময়না তদন্তের জন্য লাশ মর্গে পাঠানোর প্রস্তুতি চলছে।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!