কমলগঞ্জে ছুরিকাঘাতে সাংবাদিক বাছিতের অবস্থা আশংকাজক, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার দাবী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৯ মার্চ ২০২৬, ১২:০৬ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ

কমলগঞ্জে ছুরিকাঘাতে সাংবাদিক বাছিতের অবস্থা আশংকাজক, সন্ত্রাসীদের দ্রুত গ্রেফতার দাবী

  • শনিবার, ১৩ আগস্ট, ২০২২

Manual3 Ad Code

কমলগঞ্জ প্রতিনিধি :: কমলগঞ্জে পেশাগত দায়িত্বপালন শেষে উপজেলা সদরে যাওয়ার সময় শনিবার দুপুরে কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কের উবাহাটা এলাকায় সন্ত্রাসীদের উপর্যুপরি ছুরিকাঘাতে দৈনিক খবরপত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আব্দুল বাছিত খান গুরুতর আহত হয়েছেন। তাকে আশংকাজনক অবস্থায়েউদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যাবিশিস্ট হাসপাতালে ও পরে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। তার অবস্থা আশংকাজনক। এ ঘটনায় কমলগঞ্জ উপজেলার সাংবাদিকসহ মৌলভীবাজার জেলার সাংবাদিকদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে। সাংবাদিক নেতৃবৃন্দ অবিলম্বে দায়ীদের খোঁজে বের করে দ্রুত গ্রেফতারের দাবী জানান। পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। তবে এখন পর্যন্ত হামলাকারী সন্ত্রাসীদের আটক করা যায়নি।

Manual7 Ad Code

কমলগঞ্জ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তাফিজুর রহমান জানান, শনিবার দুপুর দেড়টার দিকে কমলগঞ্জ-মুন্সীবাজার সড়কের উবাহাটা এলাকায় ১টি মোটরসাইকেলযোগে ৩ জন সন্ত্রাসী দৈনিক খবর পত্র পত্রিকার কমলগঞ্জ প্রতিনিধি সাংবাদিক আব্দুল বাছিত খান এর মোটরসাইকেলের গতিরোধ করে। এ সময় কিছু বোঝার আগেই সন্ত্রাসীরা সাংবাদিক আব্দুল বাছিত খানের হাত, পা, মাথাসহ বিভিন্ন স্থানে উপর্যুপরি ছুরিকাঘাত করে দ্রæত ঘটনাস্থল ত্যাগ করে চলে যায়। এ সময় আব্দুল বাছিতের সাথে থাকা আরেক সহকর্মী আমিনুল ইসলাম হিমেল চিৎকার শুরু করলে স্থানীয় লোকজন ছুটে এসে গুরুতর আহত অবস্থায় দ্রæত সাংবাদিক বাছিতকে উদ্ধার করে প্রথমে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিন্ট হাসপাতালে নিয়ে গেলে তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। তার অবস্থা আশংকাজনক। জরুরী ভিত্তিতে রক্তের প্রয়োজন বলে চিকিৎসকরা জানান।

Manual3 Ad Code

পূর্ব শত্রæতার জের ধরেই এই নাক্কারজনক ঘটনা ঘটেছে বলে সচেতন মহল ধারণা করছেন। অতিসম্প্রতি পত্রিকায় সংবাদ প্রকাশের জের ধরে রহিমপুর ইউনিয়নের ৭নং ওয়ার্ড সদস্য ওয়াতির আহমদ বুলবুল এর সাথে সম্পর্কের অবনতি ঘটে। সাংবাদিক বাছিতের চাচার উপর হামলার ঘটনায় দায়েরকৃত মামলায় হাজিরা দিতে গিয়ে ইউপি সদস্য ওয়াতির আহমদ বুলবুলকে কারাগারে প্রেরণ করেন মৌলভীবাজার আদালত। তিনি এখনো জেলহাজতে আছেন।

Manual6 Ad Code

এদিকে সাংবাদিক আব্দুল বাছিত খানের উপর সন্ত্রাসী হামলার খবর পেয়ে শনিবার বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন সিনিয়র সহকারি পুলিশ সুপার (শ্রীমঙ্গল সার্কেল) শহীদুল হক মুন্সী, কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ ইয়ারদৌস হাসান, ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক।

Manual4 Ad Code

সাংবাদিক আব্দুল বাছিত খানের উপর সন্ত্রাসী হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে কমলগঞ্জ প্রেসক্লাব, কমলগঞ্জ সাংবাদিক সমিতি, রিপোর্টার্স ইউনিনিটি, মফস্বল সাংবাদিক ফোরাম, কমলগঞ্জ সাংবাদিক ফোরামসহ বিভিন্ন সংগঠন।

কমলগঞ্জ থানার ওসি (তদন্ত) আব্দুর রাজ্জাক বলেন, পুলিশের উর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থল পরিদর্শন করেন। হামলাকারী সন্ত্রাসীদের খোঁজে বের করে আটকের চেষ্টা চলছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!