কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ব্যবসায়ী কল্যাণ সমিতির সাক্ষাৎ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৫ অক্টোবর ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
শিরোনাম :
সি‌লে‌টের বরকতিয়া সুপার মার্কেট ব্যবসায়ী কমিটির নির্বাচনে লতিফ সভাপতি ও মুক্তাদির সম্পাদক নির্বাচিত ছাতকে ১৩০ পিস ইয়াবাসহ ২ মাদক ব‌্যবসা‌য়ী গ্রেপ্তার জুড়ীতে মরহুম কটন আলী মাস্টারের স্মরণে মানবিক চায়ের দোকান ১০ উদ্বোধন কমলগঞ্জের বীরাঙ্গনা স্বীকৃতির আগেই মারা গেলেন জয়গুন নাহার খানম কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার

কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ব্যবসায়ী কল্যাণ সমিতির সাক্ষাৎ

  • মঙ্গলবার, ১৬ আগস্ট, ২০২২

Manual3 Ad Code

এইবেলা কুলাউড়া :: কুলাউড়া উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে ব্যবসায়ী কল্যাণ সমিতির সৌজন্যে সাক্ষাৎ আইনশৃঙ্খলা ও বাজারের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয়। কুলাউড়া উপজেলার নবাগত নির্বাহী কর্মকর্তা মাহমুদুর রহমান খোন্দকার এর সাথে কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির কার্যকরী কমিটির নেতৃবৃন্দের সৌজন্যে সাক্ষাৎ ও মতবিনিময় সভা মঙ্গলবার ১৬ ই আগষ্ট দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে অনুষ্ঠিত হয়।

এসময় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ব্যবসায়ী নেতৃবৃন্দের মধ্যে অত্যান্ত আন্তরিক পরিবেশে কুলাউড়া বাজারের সার্বিক উন্নয়ন,ব্যবসায়ীদের বিভিন্ন সমস্যা ও কুলাউড়ার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে ঘন্টাব্যাপি আলোচনায় আইনশৃঙ্খলা ও বাজারের সার্বিক উন্নয়নে একসাথে কাজ করার প্রত্যয় ব্যক্ত করা হয়।

Manual2 Ad Code

কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সভাপতি বদরুজ্জামান সজল ও সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখই এর নেতৃত্বে সৌজন্যে সাক্ষাৎ অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সিনিয়র সহ সভাপতি হাজী রফিক মিয়া ফাতু, সহ সভাপতি মাওলানা আবদুল ওয়াহিদ, সিনিয়র সহ সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম জায়েদ, কোষাধ্যক্ষ হাফিজ বদরুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচ ডি রুবেল, ক্রীড়া সম্পাদক সাইফুর রহমান আফজল,
মহিলা বিষয়ক সম্পাদক সুফিয়া রহমান ইতি, ওয়ার্ড সম্পাদক, নজরুল ইসলাম, অশোক চন্দ্র, আব্দুল মতলিব, মোঃ গৌছ মিয়া, এজাজ মাহমুদ চৌধুরী ফুল, ওয়ার্ড মেম্বার রিংকু বর্ধন, শেখ সুমন, কাউছার আহমদ চৌধুরী সাব্বির, মোঃ হায়দর আলী, মোঃ এনামুল হক, নজরুল ইসলাম সোনা, মোঃ জুনেদ আহমদ, শাহজাহান কবীর,নাজিম বখশ প্রমুখ।

Manual2 Ad Code

সভায় সমিতির পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে সম্মাননা স্বারক প্রদান করা হয়।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews