কাতারে প্রবাসী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনে মতবিনিময় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৪ অগাস্ট ২০২৬, ০৫:৫৮ অপরাহ্ন
শিরোনাম :
সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার শিক্ষাকে অগ্রাধিকার দিয়ে কাজ করছে সরকার- শওকতুল ইসলাম এমপি বড়লেখায় ভারতীয় মহিষকান্ডে ভুয়া রশিদদাতা ইজারাদারসহ ৩ জনের নামে বিজিবির মামলা আত্রাইয়ে ইউনিয়ন ভূমি অফিসের নতুন ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপন আত্রাইয়ে বীর মুক্তিযোদ্ধা মাছিম উদ্দিনের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন মির্জা ফখরুল রাষ্ট্রপতি এবং রিজভী বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব হওয়ায় কুড়িগ্রামে আনন্দ মিছিল ৩২ টিমের অংশগ্রহণে ইংরেজি ভাষায় সৃজনশীলতার চর্চা ও উদ্ভাবনী দক্ষতাকে উদযাপন করল এসআইইউ

কাতারে প্রবাসী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনে মতবিনিময়

  • বুধবার, ২৪ আগস্ট, ২০২২

Manual4 Ad Code

 এম এ সালাম, কাতার প্রতিনিধি ::  কাতারে প্রবাসী সাংবাদিক কল্যাণ ট্রাস্ট গঠনের উদ্যোগ নিয়েছে কাতার বাংলা প্রেসক্লাব। এই উপলক্ষে কমিউনিটির শীর্ষ ব্যক্তিদের সাথে নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। সোমবার রাজধানী দোহার সালিমার ইস্তাম্বুল হোটেলে কাতার বাংলা প্রেসক্লাবের সভাপতি ইএম আকাশের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আকবর হোসেন বাচ্চুর সঞ্চালনায় মতবিনিময় সভায় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কমিউনিটি কাতার (বিসিকিউর) সভাপতি ইঞ্জিনিয়ার আনোয়ার হোসেন আকন্দ, কমিউনিটির উপদেষ্টা বীর মুক্তিযোদ্ধা ওমর ফারুক চৌধুরী, দোহা মিউনিসিপালিটির সিনিয়র প্রকৌশলী আকতার জামান মামুন। বক্তব্য রাখেন কাতার বাংলা প্রেসক্লাবের সিনিয়র সহ সভাপতি গোলাম মাওলা হাজারি, যুগ্ম সাধারণ সম্পাদক জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালাম সাংগঠনিক সম্পাদক আমিন বেপারি, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবু হানিফ রানা ও নির্বাহী সদস্য এস আলম সবুজ।

Manual8 Ad Code

আলোচনার শুরুতে সদ্য প্রয়াত জিটিভির নিউজ রুম এডিটর সুদিপ কুমার দে মৃত্যুতে গভীর শোক প্রকাশ করা হয়। এসময় নবগঠিত প্রবাসী সাংবাদিক কল্যাণ ট্রাস্টের সমন্বয়ক এর দায়িত্ব গ্রহণ করেন কাতার বাংলা প্রেসক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক জিটিভি কাতার প্রতিনিধি এম এ সালাম।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!