তাহিরপুরে প্রাণ ভিক্ষা চাওয়ার পরও মুয়াজ্জিনকে পিটিয়ে হত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

তাহিরপুরে প্রাণ ভিক্ষা চাওয়ার পরও মুয়াজ্জিনকে পিটিয়ে হত্যা

  • বৃহস্পতিবার, ২৫ আগস্ট, ২০২২

Manual7 Ad Code

 

Manual2 Ad Code

স্টাফ রিপোর্ট, সিলেট :: সিলেট পুত্রবধূকে রক্ষা করতে গিয়ে আব্দুল হাশিম (৭০) নামে মসজিদের এক মুয়াজ্জিনকে বাঁশ দিয়ে পিটিয়ে হত্যার অভিযোগ উঠেছে প্রতিপক্ষের বিরুদ্ধে। এ ঘটনায় নারী ও শিশুসহ নিহতের পরিবারের আরও তিন সদস্য আহত হয়েছেন। বুধবার রাত ১১টায় পুলিশ নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে। নিহত আব্দুল হাশিম সুনামগঞ্জের তাহিরপুরের উত্তর বড়দল ইউনিয়নের সীমান্তবর্তী বড়গোপ টিলার মৃত আব্দুল জব্বারের ছেলে ও বড়গোপ উত্তরপাড়া জামে মসজিদের মুয়াজ্জিন ছিলেন।

Manual3 Ad Code

নিহতের পরিবার ও প্রত্যক্ষদর্শীরা জানান, উপজেলার বড়গোপ টিলার মৃত ইউনুছ আলীর ছেলে জামির আলীর পরিবারের সদস্যদের সঙ্গে মুয়াজ্জিন আব্দুল হাশিমের পরিবারের সদস্যদের মঙ্গলবার ঝগড়া হয়। এরই জের ধরে সালিশ উপেক্ষা করে জামির আলী তার জায়গার ওপর দিয়ে চলাফেরা ও মসজিদের টিউবওয়েল থেকে পানি না নিতে মুয়াজ্জিন পরিবারের সদস্যদের নিষেধ করেন। বুধবার বাদ আসর সাড়ে ৫টার দিকে মসজিদের টিউবওয়েল থেকে পানি নিতে এলে জামির আলী, স্ত্রী শহর বানু, ছেলে নজির মিয়া, মেয়ে শিরিনা, অপর মেয়ের জামাতা সোহেল মিয়াসহ তার পরিবারের সদস্যরা সংঘবদ্ধ হয়ে মুয়াজ্জিনের পুত্রবধূ জবেদা খাতুনকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক মারধর করতে থাকে। তার চিৎকার শুনে বসতঘর থেকে বের হয়ে পুত্রবধূকে রক্ষায় এগিয়ে এলে জামির আলীর ভগ্নিপতি পার্শ্ববর্তী কড়ইগড়ার রাশিদ মিয়া, তার ছেলে আল আমিন, রাশিদের চাচাতো ভাই এরকান মিয়া মুয়াজ্জিন আব্দুল হাশিমকে বাঁশের লাঠি দিয়ে বেধড়ক পেটাতে থাকে। একপর্যায়ে বর্বর কায়দায় মারধর থেকে রেহাই পেতে প্রাণ ভিক্ষা চান। হামলাকারীদের লাঠির আঘাতে মুয়াজ্জিন আব্দুল হাশিম ঘটনাস্থলেই নিহত হন। এরপর তারা মুয়াজ্জিনের ছেলে মাসুক, তার স্ত্রী জবেদা এবং তাদের আট বছরের শিশুপুত্র সাকিতকে পিটিয়ে হাত ভেঙে দেয়।

Manual7 Ad Code

তাহিরপুর থানার ওসি মো. আব্দুল লতিফ তরফদার জানান, এ বর্বর হত্যাকাণ্ডে জড়িতদের দ্রুত গ্রেফতার করতে পুলিশের একাধিক টিম অভিযানে রয়েছে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!