ফোকাস বাংলাদেশের তিনদিন ব্যাপী শিশুদের আন্তজার্তিক শিল্প প্রদর্শিনী শুরু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ১২ এপ্রিল ২০২৬, ০৮:১৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বিজিবির বিশেষ অভিযান- বিয়ানীবাজারে বিপুল পরিমাণ ভারতীয় কসমেটিক উদ্ধার কমলগঞ্জে গ্রামবাংলা সমাজকল্যাণ পরিষদের বিনামূল্যে চক্ষু শিবির : ৫ শতাধিক রোগকে সেবা প্রদান বীজ ও সার বিতরণ সভায় এমপি নাসির- বড়লেখায় ১০ হাজার হেক্টর পতিত জমি আবাদের আওতায় আনার উদ্যোগ আত্রাইয়ে সরকারের নির্ধারিত দামের চেয়ে অধিক দামে গ্যাস সিলিন্ডার বিক্রয়ের অভিযোগ কমলগঞ্জ ধলাই নদী থেকে অবৈধ বালু উত্তোলন : একজনের কারাদণ্ড ৪ ট্রাক জব্দ নাগেশ্বরীতে মসজিদের নামে টিআর প্রকল্পের টাকা আত্মসাতের অভিযোগ ইউপি সদস্যের বিরুদ্ধে জুড়ীতে অবৈধভাবে তেল মজূদ রাখায় জব্দ  আদালতের নিষেধাজ্ঞা উপেক্ষা- জুড়িতে জোরপূর্বক প্রবাসির টিলা কর্তন, ৯৯৯-এ ফোন দিয়েও মিলেনি প্রতিকার জুড়ীতে অবৈধ মজুত ১৩৫০ লিটার জ্বালানি তেল জব্দ- বড়লেখায় জব্দ তেল নিলামে বিক্রি আত্রাইয়ে ৪৭তম জাতীয় বিজ্ঞান ও প্রযুক্তি সপ্তাহ ও মেলা অনুষ্ঠিত

ফোকাস বাংলাদেশের তিনদিন ব্যাপী শিশুদের আন্তজার্তিক শিল্প প্রদর্শিনী শুরু

  • শুক্রবার, ২৬ আগস্ট, ২০২২

Manual6 Ad Code
এইবেলা ডেস্ক :: ফোকাস বাংলাদেশের তিনদিন ব্যাপী শিশুদের আন্তজার্তিক শিল্প প্রদর্শিনী “পেইন্ট ইওর ড্রিম – ইন্টারন্যাশনাল চিলড্রেন আর্ট ফেস্টিভ্যাল ২০২২” শুরু হয়েছে। শুক্রবার ২৬ আগস্ট উত্তরার বাংলাদেশ ক্লাবে (সেক্টর ৪) বাংলাদেশ, ভারত, নেপাল, ইরান, বুলগেরিয়া, রাশিয়া, মার্কিন যুক্তরাষ্ট্র, তুরস্ক, আজারবাইজান, পাকিস্তান, কানাডা, মালয়েশিয়া, সার্বিয়া সহ ১৩টি দেশের ৩’শ জনের বেশি শিশু শিল্পী  এতে অংশগ্রহণ করেছে।
প্রদর্শিনী উদ্বোধন করেন বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী বীরেন সোম।  উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তাসিক আহমেদ, খান মোহাম্মদ বিলাল, ডা. রাশেদ সুখন, তাহমিনা শিল্পী, মোঃ শহীদ হোসেন।
ফেস্টিভ্যালের আয়োজক মোঃ কাওসার হোসেন মনে করেন, এই ধরনের অনুষ্ঠান শিশুদের মধ্যে সংস্কৃতি, দৃষ্টিভঙ্গি এবং মতামত বিনিময়ে বড় ভূমিকা রাখতে পারে কারণ তারা তাদের স্বপ্নকে রঙ ও সীমাহীন কল্পনার মাধ্যমে প্রকাশ করে। শিল্পকর্মগুলি বিভিন্ন দেশের শিল্পীদের সমন্বয়ে আন্তর্জাতিক জুরিবোর্ড দ্বারা নির্বাচিত। এই আয়োজনে ফোকাস কে সহযোগিতা করেছে আইডব্লিউএস  বাংলাদেশ ও পদ্ম আর্ট ওয়ার্কশপ।
এই উৎসবে বীর মুক্তিযোদ্ধা ও শিল্পী বীরেন সোম কে বাংলাদেশের চারুশিল্পে  অবদানের জন্য ‘আজীবন সম্মাননা’ পদকে ভূষিত করেছে ফোকাস বাংলাদেশ।
শিশুদের এই  জাতীয় ও আন্তর্জাতিক শিল্পকর্ম প্রদর্শনী আজ থেকে ২৮ আগস্ট, ২০২২ পর্যন্ত সবার জন্য উন্মুক্ত থাকবে। শিল্পকর্ম প্রদর্শনী ছাড়াও আর্ট ক্যাম্প, আর্ট ওয়ার্কশপ এবং আউটডোর সেশন থাকবে শিশু শিল্পীদের জন্য।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!