বড়লেখার ইউএনও পদোন্নতি পেয়ে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

বড়লেখার ইউএনও পদোন্নতি পেয়ে পটুয়াখালীর অতিরিক্ত জেলা প্রশাসক

  • শনিবার, ২৭ আগস্ট, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

বড়লেখা উপজেলা নির্বাহী কর্মকর্তা খন্দকার মুদাচ্ছির বিন আলী বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদোন্নতি পেয়েছেন। রাষ্ট্রপতির আদেশক্রমে গত ২৪ আগষ্ট জনপ্রশাসন মন্ত্রণালয়ের জারিকৃত প্রজ্ঞাপন সূত্রে তা জানা গেছে।

Manual7 Ad Code

পদোন্নতি প্রাপ্ত অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মুদাচ্ছির বিন আলী গত বছরের ২০ মে বড়লেখায় ইউএনও হিসেবে যোগদান করেন। যোগদানের পরের মাসেই তিনি হারিয়েছেন সহধর্মীনিকে। করোনার সাথে প্রায় এক মাস যুদ্ধ করে অবশেষে অনাগত সন্তানসহ তিনি পাড়ি জমান না ফেরার দেশে। এ শোককে পেছনে ফেলে কর্মস্থল বড়লেখাবাসীকে নিজের পরিবার মনে করে মনোনিবেশ করেন নানা মানবিক ও সরকারি গুরু দায়িত্ব পালনে। অর্পিত দায়িত্বের পাশাপাশি সামাজিক ও নানা মানবিক কর্মকান্ডের মাধ্যমে এখানকার সর্বস্তরের মানুষের হৃদয়ে নিজেকে স্থান করে নেন। সাম্প্রতিক দীর্ঘস্থায়ী বন্যায় দুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে সর্বাত্মক সহযোগিতা করেছেন।

সদ্য পদোন্নতি পাওয়া অতিরিক্ত জেলা প্রশাসক খন্দকার মুদাচ্ছির বিন আলী জানান, ইউএনও হিসেবে কর্মস্থল বড়লেখায় সর্বস্ব দিয়ে তার উপর অর্পিত সরকারি দায়িত্ব পালনের চেষ্টা করেছেন। আগামী মাসেই তিনি নতুন কর্মস্থলে যোগদান করবেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!