সদপাশা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সাংবাদিক আশফাক তানভীর – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৬:৫৬ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

সদপাশা স্কুল ম্যানেজিং কমিটির সভাপতি হলেন সাংবাদিক আশফাক তানভীর

  • বৃহস্পতিবার, ১ সেপ্টেম্বর, ২০২২

Manual2 Ad Code

নিউজ ডেস্ক: কুলাউড়া উপজেলার পৃথিমপাশা ইউনিয়নের শতবর্ষী শিক্ষা প্রতিষ্ঠান সদপাশা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ম্যানেজিং কমিঠি গঠন করা হয়েছে। এ উপলক্ষ্যে ১ সেপ্টেম্বর বৃহস্পতিবার দুপুরে বিদ্যালয় মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনায় সর্বসম্মতিক্রমে সভাপতি পদে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন বিদ্যালয়ের ভূমি দাতা পরিবারের সদস্য ও সাংবাদিক সৈয়দ আশফাক হোসেন তানভীর। সহ সভাপতি পদে সর্বসম্মতিক্রমে বিনা প্রতিদ্বন্ধিতায় নির্বাচিত হন বিদ্যোৎসাহী মো: মঈন উদ্দিন চৌধুরী। কমিটির অন্যান্য সদস্যরা হচ্ছেন- ইউ পি সদস্য মোঃ গোলাম হোসেন , অভিভাবক সদস্য সৈয়দ জয়নাল হোসেন শাহীন , মো: শরীফ উদ্দিন, মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষক প্রতিনিধি শিউলি বেগম,মহিলা সদস্য ইয়াসমিন ইমরান,মহিলা অভিভাবক সদস্য স্বপ্না বেগম, বিউটি বেগম,শিক্ষক প্রতিনিধি মো: নুরুল ইসলাম ও সদস্য সচিব বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ জামাল উদ্দিন। পৃথিমপাশা তরপি সাহেব বাড়ির বাসিন্দা শিক্ষানুরাগী সৈয়দ সামসুদ্দিন হোসেনের দানকৃত ভূমিতে ১৮৯০ সালে প্রতিষ্ঠিত শতবর্ষী এ প্রাচীন বিদ্যাপীঠের ম্যানেজিং কমিটি গঠন উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন বিদ্যালয়ের পরিচালনা কমিটির সাবেক সহ সভাপতি মাসুদ রানা আব্বাছ।
নবগঠিত কমিটির সদস্যরা এ বিদ্যালয়ের শিক্ষার মান উন্নয়ন সহ দৃশ্যমান উন্নয়নের জন্য সকলের সহযোগিতা প্রত্যাশ্যা করেছেন আলোচনা সভায়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!