বড়লেখায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৫:৫১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখায় আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • সোমবার, ৫ সেপ্টেম্বর, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :: মৌলভীবাজারের বড়লেখায় জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের উদ্যোগে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের পরিচালনায় সোমবার প্রথম বারের মত এক দিনের আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

Manual5 Ad Code

৭ রাউন্ড সুইচ লীগ পদ্ধতিতে উপজেলার দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের রতুলীতে একটি কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত উক্ত দাবা টুর্নামেন্টে সিলেট বিভাগের বিভিন্ন উপজেলার ৯ বছর থেকে ৬২ বছর বয়সি ৩৮ জন দাবাড়ু অংশগ্রহণ করেন। সন্ধ্যায় প্রধান অতিথি হিসেবে বিজয়ীদের মাঝে ক্যাশমানি পুরস্কার বিতরণ করেন মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসান। এ উপলক্ষে অনুষ্ঠিত আলোচনা সভায়ও তিনি প্রধান অতিথির বক্তব্য রাখেন।

জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের সভাপতি সামছুল হকের সভাপতিত্বে এবং দক্ষিণভাগ দক্ষিণ ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান আজিজুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণের সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন বড়লেখা উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও খন্দকার মুদাচ্ছির বিন আলী, সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, জেলা দাবা সমিতির সভাপতি অ্যাডভোকেট মুশতাক আহমদ মম, উপজেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক আব্দুল আহাদ, জাকির হোসেন শিক্ষা ও সেবা ফাউন্ডেশনের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান লন্ডন প্রবাসী সমাজসেবক জাকির হোসেন, এসোসিয়েশন অব চেস প্লেয়ার মৌলভীবাজারের সভাপতি সাংবাদিক এম মুছব্বির আলী, বড়লেখা পর্যটন পুলিশের অফিসার ইনচার্জ ফয়সল আতিক, থানার সেকেন্ড অফিসার এসআই হাবিবুর রহমান, সাবেক ফুটবলার আমির উদ্দিন, যুগান্তরের সাংবাদিক আব্দুর রব প্রমুখ।

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!