আত্রাইয়ে ওসি’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
ফেসবুক পোস্টের জেরে হামলা- বড়লেখায় বিএনপি যুবদল ও ছাত্রদলের ৫ নেতাকর্মী আহত, ১৩ জনের নামে মামলা সৌদি আরবে আগুনে নিহত আত্রাইয়ের বাকি ৫ জনের মরদেহ দেশে আসছে শনিবার  সিলেটে সাংবাদিকদের ওপর হামলা ওসমানীনগর উপজেলা প্রেসক্লাবের নিন্দা কুলাউড়ায় বিষাক্ত সাপের কামড়ে মাদ্রাসা ছাত্রীর মৃত্যু মানবকল্যাণে অসামান্য অবদান- ‘প্রাইড অব বৃটেন’ অ্যাওয়ার্ড পেলেন সিলেটী কন্যা রেহানা আহমেদ ওসমানীনগরে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকীতে বর্ণাঢ্য র‍্যালি ও পথসভা মৌলভীবাজারে যুব ব্লাড ফাউন্ডেশনের প্রতিষ্ঠা বার্ষিকীতে ফ্রি রক্তের গ্রুপ নির্নয় ক্যাম্পেইন ৮৬ কোটি টাকার সড়কে নিম্নমানের কাজের অভিযোগ : এমপির বিরুদ্ধে কোটি টাকা চাঁদা দাবির পাল্টা অভিযোগ! কমলগঞ্জে যথাযোগ্য মর্যাদায় বীরশ্রেষ্ঠ হামিদুর রহমানের ৫৫তম শাহাদাত বার্ষিকী পালিত পল্টন ট্র্যাজেডির সাথে জড়িতদের বিচারের দাবিতে ওসমানীনগরে জামায়াতের বিক্ষোভ মিছিল

আত্রাইয়ে ওসি’র হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেল স্কুলছাত্রী

  • মঙ্গলবার, ৪ আগস্ট, ২০২০
প্রতীকি ছবি

Manual4 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই ::

Manual5 Ad Code

নওগাঁর আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিনের হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে নবম শ্রেণির এক স্কুলছাত্রী বিফা খাতুন (১৬)। ঘটনাটি ঘটেছে উপজেলার রসুলপুর গ্রামে।

পুলিশ সূত্র জানায়, সোমবার দিবাগত রাতে আত্রাই থানার বিহারীপুর গ্রামের বাবুর ছেলে রিমন হোসেন (২০) সঙ্গে একই উপজেলার রসুলপুর গ্রামের ওয়াহেদ আলীর মেয়ে ও ভবানীপুর জিএসউচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণিতে পড়ুয়া বিফার বিয়ের আনুষ্ঠানিকতা চলছিল এমন গোপন সংবাদের ভিত্তিতে আত্রাই থানার অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে ওই বাড়িতে গিয়ে বাল্যবিয়ে বন্ধ করে দেন।

Manual6 Ad Code

এ ব্যাপারে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মোসলেম উদ্দিন বলেন, বাংলাদেশের প্রচলিত আইনে বাল্য বিবাহ নিষিদ্ধ। তাই কিশোরী মেয়েটি যাতে লেখাপড়া করে বিকাশিত হতে পারে, সে জন্য বিয়ে বন্ধ করে শিক্ষিত হওয়ার সুযোগ দেওয়া হয়েছে। #

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews