কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি কুদ্দুছ ,সম্পাদক বারী সোহেল – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের কমিটি ঘোষণা : সভাপতি কুদ্দুছ ,সম্পাদক বারী সোহেল

  • শুক্রবার, ৯ সেপ্টেম্বর, ২০২২

Manual6 Ad Code

 এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় অনলাইন প্রেসক্লাবের সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Manual4 Ad Code

বৃহস্পতিবার (০৮ সেপ্টেম্বর) সন্ধ্যায় কুলাউড়া পৌরসভা হলরুমে আয়োজিত সম্মেলনের প্রথম অধিবেশনে কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের প্রতিষ্টাতা সভাপতি সঞ্জয় দেবনাথের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাইদুল হাসান সিপনের সঞ্চালনায় বক্তব্য রাখেন প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, জেলা সাংবাদিক ফোরামের সাধারণ সম্পাদক সিনিয়র সাংবাদিক এম মছব্বির আলী, কুলাউড়া ব্যবসায়ী কল্যান সমিতির সাধারণ সম্পাদক,কেবিসির বার্তা প্রধান আতিকুর রহমান আখই, অনলাইন প্রেস ক্লাবে যুগ্ম সাধারণ সম্পাদক ও প্রিয় কুলাউড়ার সম্পাদক একে এম জাবের সাপ্তাহিক কুলাউড়া ডাক’র বড়লেখা প্রতিনিধি শামসুল ইসলাম প্রমুখ।

এসময় সাহিত্যিক শহিদুল ইসলাম তনয়, দৈনিক মানবজমিন প্রতিনিধি আলাউদ্দিন কবিরসহ সাংবাদিক নেতারা উপস্থিত ছিলেন৷

Manual4 Ad Code

সভায় প্রয়াত সাংবাদিক চয়ন জামান ও শাকির আহমেদ স্মরণে নিরবতা পালন করা হয়। দ্বিতীয় অধিবেশনে সর্বসম্মতিক্রমে কুলাউড়া অনলাইন প্রেসক্লাবের কমিটির অনুমোদন করা হয়।

Manual3 Ad Code

এতে উত্তরপূর্ব’র কুলাউড়া প্রতিনিধি,সংলাপ পত্রিকার বার্তা সম্পাদক মোঃ আব্দুল কুদ্দুস-কে সভাপতি ও দৈনিক আজকের দর্পনের কুলাউড়া প্রতিনিধি,অনলাই পোর্টাল প্রিয় বাংলার সম্পাদক নাজমুল সোহেল-কে সাধারণ সম্পাদক হিসাবে নির্বাচিত করে আংশিক কমিটি ঘোষণা করা হয়।

কমিটির দায়িত্বপ্রাপ্তরা হলেন, সভাপতি মোঃ আব্দুল কুদ্দুস, সহ- সভাপতি সাঈদুল হাসান শিপন, এস আলম সুমন, সাধারণ সম্পাদক নাজমুল বারী সোহেল, যুগ্ম সাধারণ সম্পাদক একেএম জাবের, সহ সাধারণ সম্পাদক এম.এ. কাইয়ুম, সাংগঠনিক সম্পাদক ইউছুফ আহমেদ ইমন, সহ সাংগঠনিক সম্পাদক মহি উদ্দিন রিপন, কোষাধ্যক্ষ সম্পাদক সুমন আহমেদ, দফতর সম্পাদক শাহবান রশীদ চৌধুরী অনি,সহ দফতর সম্পাদক সালাউদ্দিন আহমেদ, তথ্য ও গবেষণা সম্পাদক আশরাফুল আলম জুয়েল, প্রশিক্ষণ বিষয়ক সম্পাদক হাবিবুর রহমান সুজন, প্রচার ও প্রকাশনা সম্পাদক আব্দুল ওয়াহিদ তালিম, ক্রীড়া ও সাংস্কৃতিক সম্পাদক আকাশ আহমেদ, সদস্য আশিকুল ইসলাম বাবু, হাসান আল রাজু, আজহার মুনিম শাফিন, আবুল কাশেম সুনিম, মাসুদ আহমেদ।#

Manual5 Ad Code

 

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!