অধ্যক্ষকে পেটালো চেয়ারম্যানের ৪ ভাতিজা এলাকাজুড়ে নিন্দার ঝড় – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

অধ্যক্ষকে পেটালো চেয়ারম্যানের ৪ ভাতিজা এলাকাজুড়ে নিন্দার ঝড়

  • রবিবার, ১১ সেপ্টেম্বর, ২০২২

Manual8 Ad Code

সুনামগঞ্জ প্রতিনিধি :: সুনামগঞ্জ জেলার দোয়ারাবাজার উপজেলার বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষকে বেধড়ক পিটিয়েছে বাংলাবাজার ইউপি চেয়ারম্যান এম আবুল হোসেনের চার ভাতিজা। ১১ সেপ্টেম্বর রোববার দুপুরে স্কুল ও কলেজ ক্যাম্পাসে এ ঘটনা ঘটে।

Manual8 Ad Code

ঘটনা সূত্রে জানা যায়, উপজেলার বড়খাল স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ নজীর আহম্মদ রোববার সকালে কলেজে আসলে বাংলাবাজার ইউপি চেয়ারম্যান এম আবুল হোসেন এর ভাতিজা দেলোয়ার হোসেন অফিস কক্ষে ঢুকে তার সহযোগীদের উপস্থিতে অশালীন ভাষায় গালিগালাজ করে চলে যায়। পরে অধ্যক্ষ আসন্ন এসএসসি পরীক্ষা কেন্দ্র পরিদর্শন করতে গেলে সেখানে আগে থেকে ওতপেতে থাকা চেয়ারম্যানের আপন ভাতিজা বড়খাল গ্রামের মৃত আবদুল মান্নানের পুত্র দেলোয়ার হোসেন, আবদুল মোক্তাদির (কাপ্তান) মিয়ার পুত্র মোখলেছুর রহমান ও ফয়জুর রহমান, আবদুল মতিনের পুত্র সোহাইব আহমদ রুমের দরজা বন্ধ করে লোহার রড দিয়ে এলোপাতাড়ি মারধর করতে থাকে।

Manual7 Ad Code

চেয়ারম্যানের পরিবারকে নিয়ে কেন তিনি কটুক্তি করা হল এসব বলে লোহার রড দিয়ে চারজন মিলে অধ্যক্ষকে পেটাতে থাকে। পরে অধ্যক্ষের চিৎকার শুনে স্থানীয়রা এসে তাদের কবল থেকে তাঁকে উদ্ধার করে আহত অবস্থায় হাসপাতালে পাঠান। উপজেলা হাসপাতালে প্রাথমিক চিকিৎসা শেষে উন্নত চিকিৎসা প্রদানের জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনায় এলাকাজুড়ে নিন্দা ও প্রতিবাদের ঝড় বইছে। তাৎক্ষণিক ভাবে উপজেলা শিক্ষক সমিতি এবং সুশীল সমাজের লোকজন শিক্ষক পেটানোর ন্যক্কারজনক ঘটনার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছেন। অবিলম্বে ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার এবং দৃষ্টান্ত মূলক শাস্তির দাবিতে উপজেলা শিক্ষক সমিতির নেতৃবৃন্দ সোমবার এক প্রতিবাদসভা ও মানববন্ধন কর্মসূচি পালনের ডাক দিয়েছে।

এঘটনা বিষয়ে জানতে বাংলাবাজার ইউপি চেয়ারম্যান এম আবুল হোসেনের মুঠোফোনে বারবার কল দিয়েও তাঁকে পাওয়া যায়নি।

জানতে চাইলে উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা বলেন, আহত অধ্যক্ষকে উন্নত চিকিৎসার জন্য সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে প্রয়োজনীয় আইনী ব্যবস্থা নিতে পুলিশকে নির্দেশনা দেওয়া হয়েছে।

Manual2 Ad Code

দোয়ারাবাজার থানার ওসি দেবদুলাল ধর বলেন, অধ্যক্ষকে মারধরের ঘটনায় মামলা নেওয়া হয়েছে। ঘটনার সাথে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনী ব্যবস্থা নেওয়া হবে।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!