মৌলভীবাজারে জনতার গণপিটুনিতে যুবকের মৃত্যু – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩১ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত  কমলগঞ্জে মণিপুরি ভাষা দিবস উদযাপন

মৌলভীবাজারে জনতার গণপিটুনিতে যুবকের মৃত্যু

  • বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

Manual6 Ad Code

মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে চুরি করার সময় জনতার গণপিটুনিতে সায়েম মিয়া (৩০) নামক এক যুবকের মৃত্যু হয়েছে। বুধবার দিবাগত রাত ৩টার দিকে সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের পূর্ব কদুপুর এলাকায় এ ঘটনাটি ঘটে। সায়েম মিয়া সদর উপজেলার গিয়াসনগর ইউনিয়নের নিতেশ্বর গ্রামের রিয়াজ মিয়ার ছেলে।

Manual4 Ad Code

এলাকাবাসী জানান, কয়েকজনের সংঘবদ্ধ চোর পূর্ব কদুপুর গ্রামের মৃত রাজকুমার পাশীর বাড়িতে চুরির উদ্দেশ্যে হানা দিলে বাড়ির লোকজন টের পেয়ে ধাওয়া দেয়। এসময় তাদের চিৎকারে গ্রামবাসীসহ আশপাশের লোকজন এগিয়ে এলে অন্যরা পালিয়ে গেলেও সায়েম জনতার হাতে ধরা পড়ে। বিক্ষুব্ধ জনতা এসময় সায়েমকে গণপিটুনি দিলে সে ঘটনাস্থলেই নিহত হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালে নিয়ে আসে।

Manual8 Ad Code

এলাকাবাসী জানান, গেল কয়েক মাস থেকে তারা চুরির ঘটনায় অতিষ্ঠ। তারা জানান, নিহত সায়েম তাদের গ্রামসহ আশপাশ এলাকার একাধিক চুরি ও ছিনতাইয়ের ঘটনার সাথে জড়িত ছিলো। এনিয়ে এলাকায় অনেক সালিশ বিচারও হয়েছে। তার বিরুদ্ধে একাধিক মামলাও রয়েছে। এবিষয়ে মৌলভীবাজার মডেল থানার ওসি (অপারেশন) মো. মশিউর রহমান মুঠোফোনে বিষয়টি নিশ্চিত করে জানান, পুলিশ নিহতের লাশ উদ্ধার করেছে।

Manual3 Ad Code

চুরি ও গণপিটুনির বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। তিনি ঘটনা তদন্তে ওই এলাকায় রয়েছেন। এ ঘটনায় ৩ জনকে জিজ্ঞাসাবাদের জন্য আটক করা হয়েছে। তবে নিহত সায়েমের বিরুদ্ধে চুরির মামলা রয়েছে। তদন্তের পর ওই ঘটনার বিস্তারিত জানা যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!