কুলাউড়ার শ্রীপুর মাদ্রাসায় ১১ শিক্ষককে সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ার শ্রীপুর মাদ্রাসায় ১১ শিক্ষককে সংবর্ধনা প্রদান

  • বৃহস্পতিবার, ১৫ সেপ্টেম্বর, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ার শ্রীপুর জালালীয়া ফাজিল ডিগ্রি মাদ্রাসায় বিদায়ী ও মরণোত্তর ১১ জন শিক্ষককে সংবর্ধনা প্রদান করা হয়েছে।

Manual2 Ad Code

বুধবার (১৪ সেপ্টেম্বর) সকাল সাড়ে দশটায় মাদ্রাসা প্রাঙ্গণে প্রতিষ্ঠানের ২০০৭ দাখিল ব্যাচের শিক্ষার্থীদের উদ্যোগে এবং প্রাক্তণ ও বর্তমান শিক্ষার্থীদের সহযোগিতায় আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামছুল হকের সভাপতিত্বে ও মাদ্রাসার প্রাক্তণ ছাত্র মোঃ আবুল হোসেনের পরিচালনায় প্রধান অতিথির বক্তব্য দেন মাদ্রাসা গভর্নিং বডির সভাপতি ও ব্রাহ্মণবাজার ইউপি চেয়ারম্যান প্রভাষক মো. মমদুদ হোসেন।

Manual2 Ad Code

বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আনোয়ার। সংবর্ধিত অতিথির মধ্য বক্তব্য রাখেন সাবেক অধ্যাপক আলহাজ¦ মাওলানা আব্দুল হাকিম শায়েস্তাগঞ্জী, সিনিয়র শিক্ষক মো. আনোয়ারুজ্জামান। এছাড়া বক্তব্য রাখেন মাদ্রাসার উপাধ্যক্ষ জুবায়ের আহমদ, সহকারী অধ্যাপক মো. তাহিরুল হক, প্রভাষক মো. নিজাম উদ্দিন, সিনিয়র শিক্ষক ও সাংবাদিক একেএম তাহিরুল হক, মাদ্রাসা পরিচালনা কমিটির সদস্য মোঃ নুরুল ইসলাম। প্রাক্তণ ছাত্রদের মধ্যে বক্তব্য দেন মোঃ মাসুদ করিম, এইচ আর শাহ হেলাল, শামছুল ইসলাম, জামাল আহমদ, তাজউদ্দীন সাঈফী, এমদাদুল হক, দেলোয়ার হোসেন, আব্দুর রাজ্জাক ও ইকবাল হোসেন প্রমুখ।

Manual6 Ad Code

মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ শামছুল হক বলেন, ঐতিহ্যবাহী এই প্রতিষ্ঠানে শিক্ষকতার চাকুরী করে বিভিন্ন সময়ে অবসরে যাওয়া ৪ জন ও মরণোত্তর ৭ জনসহ মোট ১১ জন শিক্ষককে সংবর্ধনা দিয়ে সম্মান জানানো হয়। মাদ্রাসার উত্তরোত্তর সমৃদ্ধি সাফল্য কামনা করে সুন্দর এই আয়োজনে শিক্ষার্থীদের ভূয়সী প্রশংসা করেন উপস্থিত সকল অতিথিবৃন্দ।

উল্লেখ্য, বিদায়ী ১১ জন শিক্ষকের মধ্যে রয়েছেন মরহুম আলহাজ্ব মাওলানা আব্দুল মন্নান (মরণোত্তর), মরহুম মোঃ আশরাফ আলী (মরণোত্তর), মরহুম মোঃ মতিউর রহমান ভুঞা (মরণোত্তর) মরহুম মোঃ আব্দুল খালিক (মরণোত্তর), মরহুম মোঃ হুসেন আলী (মরণোত্তর), প্রয়াত শ্রী বীরেন্দ্র চন্দ্র দেব (মরণোত্তর), মরহুম মোঃ জুনাব মিয়া (মরণোত্তর), আলহাজ্ব মাওলানা আব্দুল হাকিম (অবসর), মোঃ আনোয়ারুজ্জামান (অবসর), মোঃ আইয়ুব আলী (অবসর), মোঃ রইছ আলী (অবসর)। পরে অনুষ্ঠানে বিদায়ী শিক্ষকদের সম্মাননা ক্রেষ্ট, মানপত্র ও ১টি করে চেয়ার ও কাপড়, জায়নামাজ, তসবিহ উপহার প্রদান করা হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!