কুলাউড়া লংলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৫০ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়া লংলা ডিগ্রি কলেজের শিক্ষার্থীদের মানববন্ধন

  • সোমবার, ১৯ সেপ্টেম্বর, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কুলাউড়া উপজেলার লংলা আধুনিক ডিগ্রি কলেজের শিক্ষিকাকে মারধরের ঘটনায় আবারও উত্তপ্ত হয়েছে পরিস্থিতি। সোমবার (১৯ সেপ্টেম্বর) কলেজ প্রাঙ্গণে হামলাকারী রাশেদ আহমদের হামলা ও মিথ্যা মামলায় জড়িয়ে কলেজ শিক্ষিকাকে হয়রানির প্রতিবাদে শিক্ষার্থীরা মানববন্ধন কর্মসূচি পালন করেছে।

Manual6 Ad Code

মানববন্ধনে কলেজ শিক্ষিকা নাজমা বানুর উপর করা মামলা দ্রুত প্রত্যাহার করে অবিলম্বে রাশেদের বিচার দাবি করে বক্তব্য দেন শিক্ষার্থীরা। মানববন্ধনে কলেজের মানবিক বিভাগের উচ্চ মাধ্যমিক ২য় বর্ষের শিক্ষার্থী নিশাত আক্তার বলেন, অভিযুক্ত রাশেদের বিচার দ্রুত নিষ্পত্তি এবং আইন অনুযায়ী তার দৃষ্টান্দমুলক শাস্তি নিশ্চিত করতে হবে। যাতে কলেজ শিক্ষক-শিক্ষিকার নিরাপত্তা আরও জোরদার হয়। শিক্ষার্থী তাহমিনা আক্তার বলেন, অবিলম্বে কলেজ শিক্ষিকা নাজমা বানু উপর বখাটে রাশেদের দায়ের করা মিথ্যা মামলা প্রত্যাহার না করলে আন্দোলন আরও জোরালো হবে ।

এ বিষয়ে কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান ও সহকারী অধ্যাপক নাজমুল হোসেন জানান, আমরা শিক্ষকরা মানববন্ধনের বিষয়ে কিছু জানি না। শিক্ষার্থীরা মানববন্ধন করে মামলার প্রতিবাদ করেছে।

Manual7 Ad Code

নির্যাতিত কলেজ শিক্ষিকা নাজমা বানু জানান, আমাকে মারধর করে এখন আবার উল্টো মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে রাশেদ। আগে সে আমার উপর অতর্কিত হামলা চালায়।

উল্লেখ্য, লংলা আধুনিক ডিগ্রি কলেজের সহকারী অধ্যাপিকা নাজমা বানু কলেজের পাশে মুদিপুর এলাকায় রাশেদের ভাই শামীম মিয়ার বাসায় ভাড়া থাকতেন। গত সেপ্টেম্বর মাসে লংলা কলেজ শিক্ষিকা নাজমা বানুর উপর করা হামলা করে রাশেদ আহমদ চৌধুরী (৪০) নামে এক যুবক। এ ঘটনায় তাকে গ্রেপ্তার করে পুলিশ। হামলাকারী রাশেদ জামিনে বেরিয়ে এসে মিথ্যা মামলা দিয়ে হয়রানি করছে বলে অভিযোগ করেন কলেজ শিক্ষিকা নাজমা বানুর।#

Manual4 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!