দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার সকল ব্যবস্থা গ্রহণ করছে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০৭:০৯ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

দুর্গাপূজা নির্বিঘ্ন করতে সরকার সকল ব্যবস্থা গ্রহণ করছে-পরিবেশমন্ত্রী

  • সোমবার, ২৬ সেপ্টেম্বর, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual5 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার শারদীয় দুর্গাপূজা নির্বিঘ্ন উদযাপনের প্রয়োজনীয় সকল ব্যবস্থা গ্রহণ করবে। তবে সরকারের ভাবমূর্তি ক্ষুন্ন করার জন্য যাতে কেউ অনাকাংখিত কোন ঘটনা না ঘটাতে পারে, এবিষয়ে সবাইকে সতর্ক থাকতে হবে। সবাই সতর্ক থাকলে এবারের শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ পরিবেশে উদযাপিত হবে।

Manual1 Ad Code

তিনি রোববার বিকেলে মৌলভীবাজারের বড়লেখা উপজেলায় থানা প্রশাসনের আয়োজনে আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষ্যে আইনশৃঙ্খলা ও মতবিনিময় সভায় ঢাকাস্থ সরকারি বাসভবন হতে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

পরিবেশমন্ত্রী আরো বলেন, বাংলাদেশ একটি অসাম্প্রদায়িক গণতান্ত্রিক রাষ্ট্র। এখানে সকল ধর্মের লোক অত্যন্ত শান্তিপূর্ণভাবে নিজ ধর্ম পালন করে। তিনি নিজ নির্বাচনী এলাকা মৌলভীবাজারের বড়লেখা ও জুড়ী উপজেলার উল্লেখ করে বলেন, এ এলাকায় কখনোই শারদীয় দুর্গাপূজা উদযাপন বিঘ্নিত হয়নি। এবারও যাতে নির্বিঘ্নে ও শান্তিপূর্ণ পরিবেশে দুর্গাপূজা উদযাপন হয় তার ব্যবস্থা গ্রহণ করা হবে। কাউকেই ঘোলা পানিতে মাছ শিকার করতে দেয়া হবে না।

Manual5 Ad Code

থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জাহাঙ্গীর হোসেন সরদারের সভাপতিত্বে ও উপজেলা ভাইস চেয়ারম্যান তাজ উদ্দিনের সঞ্চালনায় উপজেলা পরিষদ মিলনায়তনে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা চেয়ারম্যান সোয়েব আহমদ, অতিরিক্ত পুলিশ সুপার (কুলাউড়া সার্কেল) সাদেক কাউছার দস্তগীর, সহকারী কমিশনার (ভুমি) জাহাঙ্গীর হোসাইন, উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি বিধান চন্দ্র দাস, সাধারণ সম্পাদক রঞ্জিত কুমার পাল, প্রেসক্লাব সাধারণ সম্পাদক ও এপিপি অ্যাডভোকেট গোপাল দত্ত, সাবকে ইউপি চেয়ারম্যান বিদ্যুৎ কান্তি দাস প্রমুখ।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!