বড়লেখা মাদ্রাসায় সহ-সুপার পদে নিয়োগ বাণিজ্য-ডিজি প্রতিনিধি এলেন বিমানে! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৭:৪৮ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বড়লেখা মাদ্রাসায় সহ-সুপার পদে নিয়োগ বাণিজ্য-ডিজি প্রতিনিধি এলেন বিমানে!

  • বৃহস্পতিবার, ২৯ সেপ্টেম্বর, ২০২২

Manual7 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

বড়লেখা জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় সহ-সুপারিনটেনডেন্ট পদে নিয়োগ বাণিজ্যের অভিযোগ করেছেন পদ বঞ্চিত প্রতিদ্বন্দ্বী প্রার্থী মুহাম্মদ কামরুল হাসান। এব্যাপারে প্রতিকার চেয়ে বৃহস্পতিবার উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার বরাবর তিনি লিখিত অভিযোগ করেছেন।

Manual4 Ad Code

তিনি এ অভিযোগের অনুলিপি পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন, মাদ্রাসা অধিদপ্তরের মহাপরিচালক, জেলা শিক্ষা অফিসার ও মাদ্রাসা অধিদপ্তরের প্রোগ্রামার বরাবর প্রেরণ করেছেন।

Manual6 Ad Code

ভুক্তভোগী মুহাম্মদ কামরুল হাসান জানান, তিনি বড়লেখা জামেয়া ইসলামীয়া দাখিল মাদ্রাসায় সহ-সুপার পদে আবেদন করেন। মাদ্রাসা সুপার ইসলাম উদ্দিনের সাথে যোগাযোগ করা হলে তিনি অত্র মাদ্রাসার সাবেক সহ-সুপার আব্দুল করিমের সাথে যোগাযোগের পরামর্শ দেন। তিনি (সাবেক সহ-সুপার আব্দুল করিম) আমাকে বলেন, ১ লাখ টাকা দিতে পারলে আমি সহ-সুপার পদে নিয়োগ পেতে পারি। গত ৯ সেপ্টেস্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। আমি টাকা দিতে না পারায় সাবেক সহ-সুপার ও সুপার ইসলাম উদ্দিন বিপুল পরিমান অর্থের বিনিময়ে অপর প্রার্থী বদরুল ইসলামকে নিয়োগ দিয়েছেন। উল্লেখ্য নিয়োগ বাণিজ্য সফল করতে মাদ্রাসা সুপার ইসলাম উদ্দিন ও সাবেক সহ-সুপার আব্দুল করিম নিয়োগ বোর্ডের প্রধান মাদ্রাসা অধিদপ্তর প্রতিনিধি সহকারী পরিচালক লুৎফুর রহমানের সাথে সার্বক্ষণিক যোগাযোগ রাখেন এবং প্রশ্নের নমুনা সংগ্রহ করেন। আব্দুল করিম ও যোগসাজসে নিয়োগপ্রাপ্ত সহ-সুপার বদরুল ইসলাম ঢাকা থেকে বিমান যোগে ডিজি প্রতিনিধিকে আনা-নেওয়া করেন। সিলেট থেকে বিলাশ বহুল প্রাইভেট গাড়িতে বড়লেখায় অত্র মাদ্রাসায় নিয়ে আসেন ও পরে পৌঁছে দেন। এখানেই শেষ নয়, তারা ডিজি প্রতিনিধিকে দিনভর মাধবকুÐ জলপ্রজাত ও হাকালুকি হাওর পরিদর্শণ করিয়ে উপহার সামগ্রীও প্রদান করেন। যা অনেকেই প্রত্যক্ষ করেছেন। সূত্রমতে ডিজি প্রতিনিধির জন্যই তারা অর্ধলক্ষ টাকার বাজেট করেন।

Manual3 Ad Code

উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার হাওলাদার আজিজুল ইসলাম জানান, বড়লেখা জামেয়া ইসলামীয়া মাদ্রাসার সহ-সুপার পদের একজন প্রতিদ্ব›দ্বী প্রার্থী নিয়োগ বাণিজ্যের অভিযোগ সংক্রান্ত একটি অভিযোগ দিয়েছেন। তিনি উপজেলা নির্বাহী অফিসারের সাথে পরামর্শ করে অভিযোগটির তদন্তের ব্যবস্থা নিবেন।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!