সাংবাদিক মিঠুর মোটর সাইকেল ছাতক থেকে উদ্ধার, চোর আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:৩১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

সাংবাদিক মিঠুর মোটর সাইকেল ছাতক থেকে উদ্ধার, চোর আটক

  • শুক্রবার, ৭ অক্টোবর, ২০২২

Manual5 Ad Code

নিজস্ব প্রতিবেদক:: দৈনিক মানবকন্ঠ সিলেট অফিস, দৈনিক একাত্তরের কথার স্টাফ ক্যামেরাপার্সন, অনলাইন গণমাধ্যম সিলেট ডায়রীর প্রকাশক ও সিলেট জেলা প্রেসক্লাবের কার্য নির্বাহী সদস্য মিঠু দাশ জয়ের চুরি হওয়া মোটরসাইকেল সুনামগঞ্জের ছাতক থেকে উদ্ধার করা হয়েছে। এবং মোটরসাইকেল চুরির ঘটনায় মোহাম্মদ হেলাল আহমদ (৩৮) নামে চোর চক্রের এক সদস্যকে আরো একটি মোটরসাইকেলসহ আটক করেছে পুলিশ।

Manual6 Ad Code

শুক্রবার (০৭ অক্টোবর) রাত সাড়ে ৯টার দিকে সিলেট কোতোয়ালি থানা পুলিশের একটি দল ছাতক থানার সেকেন্ড অফিসার এসআই আসাদুজাম্মান আসাদের নেতৃত্বে থানা পুলিশের সহযোগিতায় ছাতক বাজারের একটি রেস্টুরেন্টের সামন থেকে তাকে আটক করা হয়। আটক ব্যাক্তি ছাতক উপজেলার মাধবপুর খারগাঁও গ্রামের আব্দুল হান্নানের ছেলে।

Manual6 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন, সিলেটের লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এ এইচ এম রাশেদ ফজল।

এর আগে গত ৩ অক্টোবর রাতে শারদিয় দূর্গা পূজা চলাকালীন সিলেট নগরীর মাছুদিঘীর পাড় এলাকা থেকে মিঠু দাশ জয়ের লাল রঙের গ্ল্যামার মোটরসাইকেলটি চুরি হয়। এ ঘটনায় অজ্ঞাত কয়েকজনকে আসামি করে কোতোয়ালি থানায় মামলা করেন মিঠু। মামলা নং-৯, তারিখ ৩/১০/২২।

Manual1 Ad Code

মামলার প্রেক্ষিতে সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ ও উপ পুলিশ কমিশনার (উত্তর) ডিসি আজবাহার আলী শেখ ও কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরীর নির্দেশনায় কোতোয়ালি থানার ওসি মোহাম্মদ আলী মাহমুদ, লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই এ.এইচ.এম রাশেদ ফজলসহ পুলিশের একাধিক টিম মোটরসাইকেল চোরদের ধরতে বিভিন্ন জায়গায় সাড়াশি অভিযান চালায়।

লামাবাজার পুলিশ ফাঁড়ির ইনচার্জ ও মামলার তদন্ত কর্মকর্তা এসআই এ.এইচ.এম রাশেদ ফজল জানান, মিঠু দাশ জয়ের মামলার প্রেক্ষিতে অভিযান চালিয়ে চোরচক্রের এক সদস্যকে আটক করা হয়েছে। তাকে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ওই চোর চক্রের অন্যান্য সদস্যদের আইনের আওতায় আনা হবে।

ফটো সাংবাদিক মিঠু দাশ জয় তাঁর মোটর সাইকেল উদ্ধার ও চোর চক্রের সদস্যকে গ্রেপ্তারে বিশেষ সহযোগিতা করায় সিলেট মেট্রোপলিটন পুলিশের কমিশনার নিশারুল আরিফ ও উপ পুলিশ কমিশনার (উত্তর) ডিসি আজবাহার আলী শেখ ও কোতোয়ালি থানার সহকারী কমিশনার (এসি) সামছুদ্দিন ছালেহ আহমদ চৌধুরীসহ সংশ্লিষ্ট পুলিশ কর্মকর্তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!