সাংবাদিক ডলি ইকবালকে কুলাউড়ায় সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
শিরোনাম :
কুলাউড়ার ভাটেরায় নিষিদ্ধ ঘোষিত ওলামা লীগ নেতা সাইফুল সিদ্দেকী সেফুলের অপতৎপরতা  রাজনগরে শিক্ষকের বাড়িতে ডাকাতি : ডাকাতের হামলায় গৃহকর্তা আহত কমলগঞ্জে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত বড়লেখায় জাতীয় নিরাপদ সড়ক দিবসে র‌্যালি ও আলোচনা সভা মৌলভীবাজার জেলা বিএনপির কমিটির সদস্য শ্যামলী সূত্রধরকে দল থেকে অব্যাহতি থানা পুলিশের অভিযান- বড়লেখায় চুরির মামলায় গ্রেফতার ৬, স্বর্ণালংকারসহ মালামাল উদ্ধার কমলগঞ্জের পালিতকোনা পূজামন্ডপে গুণীজন সংবর্ধনা ছাতকে বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শণ করলেন সুনামগঞ্জ জেলা ও উপজেলা নেতৃবৃন্দ জুড়ী উপজেলার ৩টি ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করলেন এমপি নাসির উদ্দিন আহমেদ কমলগঞ্জে পূজামণ্ডপ পরিদর্শন করলেন মন্ত্রী আরিফুল হক চৌধুরী

সাংবাদিক ডলি ইকবালকে কুলাউড়ায় সংবর্ধনা

  • সোমবার, ১০ অক্টোবর, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, কুলাউড়া :: জনপ্রিয় ইংরেজী দৈনিক দি নিউ নেশনের সিনিয়র সাব এডিটর ও ন্যাশনাল ডেক্স ইনচার্জ সৈয়দা ডলি ইকবাল কুলাউড়ায় আগমন উপলক্ষে কুলাউড়ায় কর্মরত সাংবাদিকরা গত শনিবার তাঁকে সংবর্ধনা প্রদান করেছে।

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলা পরিষদ হলরুমে নিউ নেশন প্রতিনিধি এম. মছব্বির আলীর সভাপতিত্বে ও সাংবাদিক মাহফুজ শাকিলের পরিচালনায় অনুষ্টিত সংবর্ধনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সিনিয়র সহ-সভাপতি অধ্যক্ষ একেএম সফি আহমদ সলমান।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস পপি, সংবর্ধিত অতিথি সৈয়দা ডলি ইকবাল, কুলাউড়া সরকারী কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো: আব্দুল হান্নান, নবীন চন্দ্র সরকারী মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো: আমির হোসেন, মহতোছিন আলী উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়জুর রহমান ছুরুক, সাংবাদিক এম. শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি মো: আজিজুল ইসলাম, কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির সাধারন সম্পাদক এম. আতিকুর রহমান আখই ও ডেইলী স্টার প্রতিনিধি মিন্টু দেশোয়ারা।

Manual7 Ad Code

অনুষ্টানের শুরুতে সংবর্ধিত অতিথি সৈয়দা ডলি ইকবালকে ফুলের তোড়া দিয়ে অতিথিরা বরন করে নেন ও তাঁকে একটি ক্রেস্ট উপহার দেন।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews