প্রতারণা করে ৮ কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক মানিক আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

প্রতারণা করে ৮ কোটি টাকা আত্মসাৎকারী প্রতারক মানিক আটক

  • শনিবার, ২২ অক্টোবর, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া :: কম দামে ইট দেবার কথা বলে ইট ভাটা মালিকের যোগসাজশে ১৩৫ ব্যক্তির কাছ থেকে ৮ কোটি হাতিয়ে গাঁ ঢাকা দেয় ম্যানেজার মানিক বর্ধন। এক বছর পর ২১ অক্টোবর শুক্রবার রাতে মৌলভীবাজার সদরের শেরপুর থেকে তাকে আটক করে কুলাউড়া থানা পুলিশ।

Manual1 Ad Code

আটক প্রতারক মানিক বর্ধন উপজেলার ব্রাহ্মণবাজার ইউনিয়নের মধ্য হিঙ্গাজিয়া গ্রামের ভুপেন্দ্র বর্ধনের ছেলে।

পুলিশ জানায়, প্রতারক মানিক বর্ধন উপজেলার ব্রাহ্মণবাজারে অবস্থিত এমএনএইচ ব্রিকফিল্ডের ব্যবস্থাপক। ওই ব্রিকফিল্ডের মালিক নজিবুর রহমানের যোগসাজশে কম দামে ইট দেবার কথা বলে ১৩৫ জন ব্যক্তির ৮ কোটি টাকা হাতিয়ে নেয়। এই অভিযোগে ২০২১ সালের ২১ সেপ্টেম্বর অর্ধশতাধিক ভুক্তভোগী ব্যক্তি সংবাদ সম্মেলন করে বিষয় গণমাধ্যম কর্মীদের অবহিত করেন। টাকা আত্মসাতের অভিযোগে থানায় ও আদালতে তার বিরুদ্ধে একাধিক মামলা দায়ের করা হয়। এরপর থেকে আত্মগোপন কওে প্রতারক মানিক বর্ধন।

গোপন সংবাদের ভিত্তিতে শুক্রবার ২১ অক্টোবর রাত আনুমানিক ১১টায় প্রতারক মানিক বর্ধনকে আটক করতে কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেকের নেতৃত্বে মৌলভীবাজার সদরের শেরপুর এলাকায় অভিযান চালিয়ে আটক করা হয় মানিক বর্ধনকে।

Manual3 Ad Code

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, আটক মানিক বর্ধনের বিরুদ্ধে ৮টি মামলার গ্রেফতারি পরোয়ানা ছিল এবং দীর্ঘদিন সে পলাতক ছিল। শনিবার তাকে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।##

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!