আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির মিলাদুন্নবী পালন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শনিবার, ২৭ জুন ২০২৬, ০৭:২৪ অপরাহ্ন
শিরোনাম :
`দিল্লী না ঢাকা’ স্লোগানে মুখর রবিরবাজার মসজিদ চত্ত্বর কমলগঞ্জের ডবলছড়া সীমান্ত দিয়ে ৬ নারী ও শিশুকে পুশইন করেছে ভারতীয় বিএসএফ হাজারো মুসল্লির ‘আমিন, আমিন’ ধ্বনিতে মুখর শ্রীমঙ্গল নতুনবাজার জামে মসজিদ জুড়ীতে বিদ্যুৎস্পৃষ্টে ছেলের মৃত্যু, বাবার অবস্থা আশঙ্কাজনক বড়লেখায় অসহায় আদিবাসিদের মাঝে ছাগল ও ঢেউটিন বিতরণ বিজিবির অভিযান: বড়লেখা সীমান্তে পিস্তল, চাপাতি ও বিস্ফোরক উদ্ধার বড়লেখায় দুর্নীতি বিরোধী স্কুল বিতর্ক প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন দক্ষিণভাগ হাইস্কুল কমলগঞ্জে হীড বাংলাদেশের উদ্যোগে মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা ও এককালীন উপবৃত্তি প্রদান বহুমুখী সমস্যা আর পৃষ্ঠপোষকতার অভাবে বিলীনের পথে আত্রাইয়ের ঐতিহ্যবাহী মৃৎশিল্প হত্যা মামলায় গ্রেফতার জামায়াত নেতা খিজিরের জামিন মঞ্জুর

আরব আমিরাত প্রবাসী সাংবাদিক সমিতির মিলাদুন্নবী পালন

  • রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

Manual7 Ad Code
এইবেলা ইউএই :: দুবাইস্থ বাংলাদেশ কনসুলেটের কনসালা জেনারেল বি. এম জামাল হোসেন বলেছেন-‘বিশ্বশান্তি, মানবাধিকার প্রতিষ্ঠা এবং মানবকল্যাণে মহানবীর কোন তুলনা নেই। মানবতার বিকাশ ও উন্নয়নে মহানবী হযরত মুহাম্মদ (সা:) এর জীবন দর্শন সকলকে জানা উচিত। বিশ্বে শান্তি, মানবাধিকার প্রতিষ্ঠা এবং মানবকল্যাণে মহানবীর কোন তুলনা নেই। বিশ্বে বাস্তবিক অর্থেই শান্তি ও মানবাধিকার প্রতিষ্ঠা করতে চাইলে আমাদেরকে তাঁর শিক্ষা ও আদর্শ পুরোপুরি মেনে চলার জন্য সচেষ্ট হতে হবে।
 তিনি শনিবার (২২ অক্টোবর) প্রবাসী সাংবাদিক সমিতি (প্রসাস) আয়োজিত ঈদে মিলাদুন্নবী (সা:)’ উদযাপন উপলক্ষে “বিশ্বশান্তি, মানবাধিকার প্রতিষ্ঠা এবং মানবকল্যাণে মহানবী হযরত মুহাম্মদ (দরুদ)” শীর্ষক আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথা বলেন।
তিনি আরো বলেন, জাতি-ধর্ম ও বর্ণ নির্বিশেষে যে যতটুকু মহানবী হযরত মুহাম্মদ (দ.)’র আদর্শ মেনে চলবে, সে ততোটুকুই সফলকাম হবে।
দুবাইস্থ সেলসি রেস্টুরেন্টে হলরুমে প্রসাস’র সভাপতি সাংবাদিক সাইফুল ইসলাম তালুকদারের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক সাংবাদিক এম. আবদুুল মান্নানের সঞ্চালনায় সভায় প্রধান বক্তা ছিলেন- প্রসাসের প্রতিষ্ঠাতা সভাপতি ও প্রধান উপদেষ্টা বিশিষ্ট লেখক ও গবেষক মুহাম্মদ নূরুল আবছার তৈয়বী।
বিশেষ অতিথি ছিলেন এটিএন বাংলার সাবেক উপস্থাপক, বিশিষ্ট ব্যবসায়ী ড. কামরুল আহসান, কমিউনিটি নেতা কাজী মোহাম্মদ আলী, প্রকৌশলী মো: সালাহউদ্দিন, প্রকৌশলী আবু হেনা চৌধুরী , গবেষক নূর মোহাম্মদ ভূঁইয়া, সাবেক অধ্যক্ষ মোস্তফা কামাল, বঙ্গবন্ধু ফাউন্ডেশন রাস-আল-খাইমা সভাপতি  মো: জসিম মল্লিক, সারজার সভাপতি মোঃ আবু বক্কর, প্রসাসের সাবেক সভাপতি প্রকৌশলী ফারুক মাহমুদ চৌধুরী, ইউএই বঙ্গবন্ধু ফাউন্ডেশন এর সাধারণ সম্পাদক জাফর চৌধুরী, প্রসাসের সিনিয়র সহ-সভাপতি  নাসিম উদ্দিন আকাশ, মোহাম্মদ আলম উদ্দিন, ওবায়দুল হক মানিক, কবি ওবায়দুল হক, প্রসাসের সাবেক অর্থ সম্পাদক সৈয়দ খোরশেদ আলম, মোঃ আব্দুর রহিম, ডিবিসি আবুধাবি প্রতিনিধি মো:  মইনুল ইসলাম, প্রবাসী রাঙ্গুনিয়া সমিতি দুবাই সহ-সভাপতি মো: ওসমান, মোহাম্মদ আমিনুল, সাইফুল করিম সহ অনেকে।
সব শেষে মিলাদ-কিয়াম ও মুনাজাত মাহফিল অনুষ্ঠিত হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!