ফুলবাড়ীতে ইয়াবাসহ আটক ২ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
রবিবার, ২৮ জুন ২০২৬, ১০:৫২ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

ফুলবাড়ীতে ইয়াবাসহ আটক ২

  • রবিবার, ২৩ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code
কুড়িগ্রাম প্রতিনিধি:: কুড়িগ্রামের ফুলবাড়ীতে থানা পুলিশ মাদক বিরোধী বিশেষ অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই ইয়াবা ব্যবসায়ী যুবককে আটক করেছে পুলিশ।
পুলিশ বাদী হয়ে আটক ইয়াবা ব্যবসায়ীর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা করে রবিবার সকালে কুড়িগ্রাম জেল হাজতে প্রেরণ করেছে ।
পুলিশ সুত্রে জানাযায়, শনিবার ২২ অক্টোবর রাতে ফুলবাড়ী থানা পুলিশের একটি চৌকস টিম উপজেলা সদর ইউনিয়নের চন্দ্রখানা মহিলা কলেজ এলাকা জনৈক সাইদুল ইসলামের বাড়ীর পাশের একটি সড়কে অভিযান চালিয়ে দুই হাজার পিস ইয়াবাসহ দুই যুবককে হাতেনাতে আটক করে।
এ সময় দুই মাদক ব্যবসায়ীর কাছ থেকে চারটি মোবাইল জব্দ করে পুলিশ। পরে তাদেরকে ফুলবাড়ী থানায় নিয়ে আসা হয়। আটক দুই ইয়াবা ব্যবসায়ীরা হলেন, উপজেলার চন্দ্রখানা গ্রামের আইয়ুব আলীর ছেলে আদম আলী (২২) ও একই গ্রামের আব্দুল হাকিমের ছেলে হাসেন আলী (৩৫)।
এ প্রসঙ্গে কুড়িগ্রাম জেলা পুলিশের মিডিয়া মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার রুহুল আমীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটক দুই ইয়াবা ব্যবসায়ীকে কুড়িগ্রাম জেল হাজতে পাঠানো হয়েছে। জেলা জুড়ে মাদক নিমূল করতে আমাদের পুলিশ বাহিনী এই মাদক বিরোধ অভিযান অব্যাহত থাকবে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!