কুলাউড়ায় গোবর্ধন পূজা মহা-মহোৎসব সম্পন্ন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০৯:৩৪ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় গোবর্ধন পূজা মহা-মহোৎসব সম্পন্ন

  • বুধবার, ২৬ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় শ্রী শ্রী গোবর্ধন পূজা (অন্নকুট) মহা-মহোৎসব শেষ হয়েছে। ২৬ অক্টোবর কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের পুসাইনগর এলাকায় অবস্থিত শ্রী শ্রী গৌরাঙ্গ মহাপ্রভুর দেবালয় (সিটিএস মন্দিরে) এই কর্মসূচি সম্পন্ন হয়।

Manual3 Ad Code

Manual1 Ad Code

সকাল দশটায় বিশ্ববাসীর মঙ্গল কামনায় গিরিরাজ গোবর্ধনের বিশেষ অভিষেক, সাড়ে দশটায় শ্রীল ভক্তিকুসুম শ্রমন গোস্বামী মহারাজের শুভ আবির্ভাব তিথি ব্যাস, সকাল এগারোটায় শ্রীগুরুদেবের মহিমা এবং গিরিরাজ গোবর্ধনের মাহাত্ম্য কীর্তন অনুষ্ঠিত হয়।

অন্নকুট মহা-মহোৎসবের ওপর বিষদ আলোচনা করেন সিটিএস মন্দিরের অধ্যক্ষ দামোদর মহারাজ।

দুপুরে গিরিরাজ গোবর্ধনের অন্নকুট ভোগদর্শন শেষে দুপুর দুইটায় অন্নকুটের মহা-প্রসাদ বিতরণ করা হয় আগত ভক্তবৃন্দ ও পুর্ণার্থীদের মধ্যে।

Manual6 Ad Code

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিটিএস মন্দির পরিচালনার সিনিয়র সদস্য বকুল দাস, নিরঞ্জন ঘোষ, দিলিপ ঘোষ, রবিন্দ্র ঘোষ, রাধা গবিন্দ দাস, বিচিত্র রঞ্জন দেব, যাদুবেন্দ্র রায়।

Manual1 Ad Code

এছাড়া উপস্থিত ছিলেন মন্দিরের সদস্য ডাঃ পিংকু মোহন দাস, বীরেন্দ্র মোহন দাস, মাধাই রায়, উত্তম রায়, গৌতম রায়, তপন দাস, পিংন্টু দাস, মিথুন ঘোষ, বিশ্বজিৎ ঘোষ ও দুর্জয় দেব। অনুষ্ঠানে প্রায় কয়েক সহস্রাধিক ভক্তবৃন্দ অংশ নেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!