কুলাউড়ায় শিক্ষক দিবস উদযাপিত – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

কুলাউড়ায় শিক্ষক দিবস উদযাপিত

  • বৃহস্পতিবার, ২৭ অক্টোবর, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া :: মৌলভীবাজারের কুলাউড়ায় উপজেলায় প্রথমবারের মতো শিক্ষক দিবস উদযাপিত হয়েছে। বৃহস্পতিবার (২৭ অক্টোবর) দিবস উপলক্ষে উদযাপন কমিটির আয়োজনে এক বর্ণাঢ্য র‌্যালি ও সমাবেশ অনুষ্ঠিত হয়।

Manual8 Ad Code

উদযাপন কমিটির আহবায়ক কুলাউড়া সরকারি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ মো. আব্দুল হান্নানের সভাপতিত্বে ও উপজেলা শিক্ষা কর্মকর্তা মো. আনোয়ারের পরিচালনায় র‌্যালি শেষে অনুষ্ঠিত সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমান।

Manual6 Ad Code

সমাবেশে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন কুলাউড়া পৌরসভার মেয়র ও ভাটেরা কলেজের অধ্যক্ষ সিপার উদ্দিন আহমদ, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. মেহেদী হাসান, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান ফাতেহা ফেরদৌস চৌধুরী পপি প্রমুখ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কুলাউড়া ইয়াকুব-তাজুল মহিলা কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ এমদাদুল ইসলাম ভুট্টো, লংলা আধুনিক ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ আতাউর রহমান, এম এ গণি কলেজের অধ্যক্ষ শাহ আলম সরকার, কুলাউড়া উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সভাপতি অধ্যক্ষ আব্দুল কাদির ও সাধারণ সম্পাদক প্রধান শিক্ষক মো. আব্দুল মতিন, উপজেলা প্রাথমিক শিক্ষক সমিতির সভাপতি প্রধান শিক্ষক মো. আব্দুস সালাম, উপজেলা প্রধান শিক্ষক সমিতির সভাপতি ড. আব্দুল কাইয়ুমসহ বিভিন্ন কলেজ, মাধ্যমিক ও প্রাথমিক পর্যায়ের স্কুল-মাদ্রাসাসহ শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক-কর্মচারীরা।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!