আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায় বিএনপি – পরিবেশ মন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ০৪ নভেম্বর ২০২৬, ০৭:৩০ অপরাহ্ন
শিরোনাম :
বহুমাত্রিক গুনে ছিলেন অনন্য- বড়লেখায় সাবেক মন্ত্রী ও সিটি মেয়র সাদেক হোসেন খোকা স্মরণে সভা ও দোয়া কুলাউড়া উপজেলার শরীফপুর সীমান্ত- অবৈধভাবে ভারতে অনুপ্রবেশের চেষ্টাকালে আটজন গ্রেপ্তার ছাতকে ফুটবল টুর্নামেন্টের বিরোধে দুই গ্রামবাসীর সংঘর্ষ : আহত শতাধিক চা শ্রমিক ইউনিয়ন নির্বাচন- বড়লেখায় ১৮ চা বাগানে ভোটার ৪ হাজার, প্রশাসনের প্রস্তুতি শুরু বড়লেখায় ইউসি ব্যাংকের ক্যাশলেস লেনদেন বিষয়ক র‌্যালি ও আলোচনা সভা কর্মজীবনের ইতি টানছেন ব্যাংকার সালাহ্ উদ্দিন : গণমাধ্যমকর্মীদের সাথে শুভেচ্ছা বিনিময় ভাতিজির সাথে অসমপ্রেম : প্রেমিকার পিতার হাতে যুবক নি হ ত জেলা প্রশাসক ও ইউএনওর কাছে অভিযোগ : ছাতকে নীতিমালা লঙ্ঘন করে পাগনা বড়বিলে মাছ লুটের প্রস্তুতি! খন্ডিত শিক্ষা দিয়ে পূর্ণাঙ্গ মানুষ তৈরি হয় না- ড. আবেদ চৌধুরী জুড়ীতে ১৩ বায়োগ্যাস প্লান্ট প্লান্ট থেকে ৮০ পরিবার বায়োগ্যাস ব্যবহারের সুবিধা পাচ্ছে

আন্দোলনের নামে অরাজকতা সৃষ্টি করতে চায় বিএনপি – পরিবেশ মন্ত্রী

  • শুক্রবার, ২৮ অক্টোবর, ২০২২

Manual8 Ad Code

আল আমিন আহমদ, জুড়ী (মৌলভীবাজার) প্রতিনিধি ::

পরিবেশ বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী মোঃ শাহাব উদ্দিন, এমপি বলেছেন,প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার ক্ষমতায় আসার পর গ্রাম এখন শহরে রুপান্তর হচ্ছে।জননেত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ বর্তমানে মধ্যম আয়ের দেশে পরিণত হয়েছে।একমাত্র আমাদের প্রধানমন্ত্রীই প্রমাণ করেছেন এ দেশ এখন আর ভিক্ষুকের দেশ নয়। । ২০০১ থেকে ২০০৬ সাল পর্যন্ত বিএনপি জামাত ক্ষমতায় ছিল। তখন খালেদা জিয়া দেশের প্রধানমন্ত্রী ছিলেন। সে সময় একসাথে ৬৩ টি জেলায় বোমা বিস্ফোরণ হয়েছিল। শেখ হাসিনাকে হত্যা করার জন্য বার বার গ্রেনেড হামলা করা হয়। এ হামলায় অসংখ্য আওয়ামীলীগ নেতাকর্মীকে হত্যা ও আহত করা হয়। তখন এ গ্রেনেড হামলা সম্পর্কে সাংবাদিকরা খালেদা জিয়াকে প্রশ্ন করলে তিনি কিছুই জানেন না বলে জানান।

Manual2 Ad Code

সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় মৌলভীবাজারের জুড়ী উপজেলার গোয়ালবাড়ী -সাগরনাল ইউনিয়নে ৬০ মিটার দীর্ঘ কয়লাঘাট ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

শুক্রবার ভরাডহর স্কুল মাঠে উপজেলা নির্বাহী কর্মকর্তা সোনিয়া সুলতানার সভাপতিত্বে ও সাগরনাল ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সাঈম আহমদ (শাহিন) ও অটল কৃষাণ সিংহ সিবেনের পরিচালনায় ব্রিজ উদ্বোধনী অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা এম এ মোঈদ ফারুক, এলজিইডি মৌলভীবাজারের নির্বাহী প্রকৌশলী আজীম উদ্দিন সরদার,সহকারী কমিশনার (ভূমি) রতন কুমার অধিকারী, উপজেলা ভাইস চেয়ারম্যান রিংকু রঞ্জন দাস, মহিলা ভাইস চেয়ারম্যান রনজিতা শর্মা, জেলা পরিষদ সদস্য বদরুল ইসলাম,থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মোশারফ হোসেন, উপজেলা প্রকৌশলী ননী গোপাল দাশ,উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সভাপতি মাসুক মিয়া, সাগরনাল ইউপি চেয়ারম্যান বীরমুক্তিযোদ্ধা আব্দুর নুর, পূর্বজুড়ী ইউপি চেয়ারম্যান ওবায়দুল ইসলাম রুহেল, গোয়ালবাড়ী ইউপি চেয়ারম্যান আব্দুল কাইয়ুম, সাবেক চেয়ারম্যান শাহাব উদ্দিন আহমদ লেমন,উপজেলা যুবলীগের সভাপতি মামুনুর রশীদ সাজু,সাধারণ সম্পাদক শেখরুল ইসলাম প্রমুখ।

Manual8 Ad Code

উল্লেখ্য, সিলেট বিভাগের গুরুত্বপূর্ণ গ্রামীণ অবকাঠামো উন্নয়ন প্রকল্পের আওতায় পশ্চিম শিলুয়া -ভরাডহর প্রাথমিক বিদ্যালয় রাস্তার জুড়ী নদীর উপর এ কয়লারঘাট ব্রীজটি নির্মাণ করা হয়েছে। ২০১৯-২০২০ অর্থ বছরে ৩ কোটি ৯৮ লক্ষ টাকা ব্যয়ে ৬০ মিটার দৈর্ঘ্যের এ ব্রিজের নির্মাণ করা হয়।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews