বড়লেখায় মসলা মিল থেকে ব্যাপক পঁচা মরিচ জব্দ, মালিককে জরিমানা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১০:৪৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

বড়লেখায় মসলা মিল থেকে ব্যাপক পঁচা মরিচ জব্দ, মালিককে জরিমানা

  • রবিবার, ৩০ অক্টোবর, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual8 Ad Code

মৌলভীবাজারের বড়লেখা পৌরশহরের পানিধার এলাকায় পঁচা মরিচ গুঁড়া করে মসলা তৈরীর পর বাজারজাত করণে জড়িত একটি মসলা তৈরীর কারখানার সন্ধান পেয়েছে ভ্রাম্যমাণ আদালত। রোববার দুপুরে সেখানে অভিযান চালিয়ে প্রায় ২ টন ভেজাল পঁচা মরিচ জব্দ করে কারখানার মালিক আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ পঁচা মরিচ জনসমক্ষে ধ্বংস করা হয়েছে।

ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। অভিযানে সহায়তা করেন থানার ওসি ইয়ারদৌস হাসানের নেতৃত্বে একদল পুলিশ ও স্যানিটারী ইন্সপেক্টর আফসার আলী।

Manual2 Ad Code

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, বড়লেখা পৌরসভার পানিধার এলাকায় বি.এস.টি.আই, স্যানিটারী ইন্সপেক্টর ও পৌরসভার অনুমোদন নিয়ে মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশন নামক মসলা কারখানার মালিক আশুগঞ্জের আশিকুজ্জামান দীর্ঘদিন ধরে সামান্য ভাল মরিচের সঙ্গে ব্যাপক পরিমাণ পঁচা মরিচ ও রঙ মিশিয়ে গুঁড়া মরিচ তৈরি করে বাজারজাত করছিল। ভেজাল মসলা তৈরীর গোপন সংবাদে রোববার দুপুরে ওই কারখানায় অভিযান চালান সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন। এসময় কারখানার গোদাম থেকে প্রায় দুই হাজার কেজি পঁচা মরিচ জব্দ করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ এর (৪৩) ধারায় কারখানার মালিক আশিকুজ্জামানকে ৫০ হাজার টাকা জরিমানা করে ভ্রাম্যমাণ আদালত। পরে জব্দ পঁচা মরিচ জনসমক্ষে ধ্বংস করা হয়।

Manual6 Ad Code

সহকারী কমিশনার (ভ‚মি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট জাহাঙ্গীর হোসাইন বলেন, বি.এস.টি.আই-এর অনুমোদন নিয়ে মেসার্স ইশাবা ট্রেডিং কর্পোরেশন দীর্ঘদিন ধরে ভাল মরিচের সঙ্গে বিপুল পরিমাণ পঁচা মরিচ ও রঙ মিশিয়ে বাজারজাত করছিল। অভিযান চালিয়ে প্রায় ২ টন ভেজাল মরিচ জব্দ এবং কারখানার মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করেন। পরে ফায়ার সার্ভিসের সহযোগিতায় পঁচা মরিচগুলোতা ধ্বংস করা হয়। এছাড়া ভেজাল মসলা উৎপাদনকারী কারখানাটির বি.এস.টি.আই, স্যানিটারী ইন্সপেক্টরের ও পৌরসভার লাইসেন্স বাতিলের জন্য সংশ্লিষ্ট কর্মকর্তাদের বলা হয়েছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!