বড়লেখায় বিভাগ শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সংবর্ধনা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:০৮ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন-

বড়লেখায় বিভাগ শ্রেষ্ঠ প্রধান শিক্ষককে সংবর্ধনা

  • সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

Manual6 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

জাতীয় প্রাথমিক শিক্ষা পদক-২০২২সিলেট বিভাগীয় পর্যায়ে শ্রেষ্ঠ (মাধ্যমিক) প্রতিষ্ঠান প্রধান নির্বাচিত হওয়ায় মৌলভীবাজারের বড়লেখা উপজেলার ইটাউরী হাজী ইউনুছ মিয়া মেমোরিয়্যাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এনাম উদ্দিনকে সংবর্ধনা দেওয়া হয়েছে। প্রতিষ্ঠান পরিচালনা কমিটি, শিক্ষকবৃন্দ, সাবেক ও বর্তমান শিক্ষার্থীদের উদ্যোগে এই অনুষ্ঠান হয়েছে।

Manual3 Ad Code

বিদ্যালয় মাঠে শনিবার বিকেলে অনুষ্ঠিত এই সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন- পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী শাহাব উদ্দিন এমপি। এতে সভাপতিত্ব করেন বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি সৈয়দ সামসুল হক।

Manual5 Ad Code

সহকারী শিক্ষক মইনুল ইসলামের সঞ্চালনায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা পরিষদ চেয়ারম্যান সোয়েব আহমদ, ইউএনও সুনজিত কুমার চন্দ, পৌরসভার মেয়র আবুল ইমাম মো. কামরান চৌধুরী, উপজেলা ভাইস চেয়ারম্যান মোহাম্মদ তাজ উদ্দিন, থানার ওসি মো. ইয়ারদৌস হাসান, ইউপি চেয়ারম্যান ময়নুল হক, অধ্যক্ষ আজিম উদ্দিন, সংবর্ধিত প্রধান শিক্ষক এনাম উদ্দিন, স্কুলের সহকারী প্রধান শিক্ষক ওয়াহিদুল হক এপলু, সাবেক শিক্ষার্থী আবদুল্লাহ আল মামুন, ফরিদুল ইসলাম জাবরুল প্রমুখ।

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!