বড়লেখার সুজানগরে সূচনার অভিজ্ঞতা বিনিময় ও প্রকল্প সমাপনী সভা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন-

বড়লেখার সুজানগরে সূচনার অভিজ্ঞতা বিনিময় ও প্রকল্প সমাপনী সভা

  • সোমবার, ৩১ অক্টোবর, ২০২২

Manual8 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

Manual6 Ad Code

বড়লেখা উপজেলার সুজানগর ইউনিয়নে সি.এন.আর.এসের সূচনা প্রকল্পের উপকারভোগীদের অভিজ্ঞতা বিনিময় ও প্রকল্পের সমাপনী সভা রোববার অনুষ্ঠিত হয়। ইউনিয়ন পরিষদ সভাকক্ষে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ইউপি চেয়ারম্যান বদরুল ইসলাম। সভায় স্বাগত বক্তব্য দেন সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোবারক হোসেন চৌধুরী।

সূচনা প্রকল্পের জিসিডিও অসীম চন্দ্র দাসের সঞ্চালনায় অভিজ্ঞতা বিনিময় ও সমাপনী সভায় বক্তব্য দেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা কামরুল হাসান, উপজেলা প্রাণিসম্পদ সম্প্রসারণ কর্মকর্তা ডা. রেদুয়ানুল হক, যুগান্তরের সিনিয়র সাংবাদিক আব্দুর রব, উপজেলা স্বাস্থ্য পরিদর্শক মো. কামরুজ্জামান খান, উপ-সহকারী কৃষি কর্মকর্তা মো. আল-আমিন, প্যানেল চেয়ারম্যান ফখরুল ইসলাম, ইউপি মেম্বার শহিদ আহমদ, উপজেলা মহিলা অফিসের প্রশিক্ষক অসীম চক্রবর্তী, সূচনার টেকনিকেল অফিসার মতিউর রহমান, ইউনিয়ন কো-অর্ডিনেটর তালেব উদ্দিন। সভায় সূচনা প্রকল্পের উপকারভোগী সুমাইয়া আক্তার, হোসনা বেগম, হিরাতুন বেগম, দিপালী রাণী দাস, মনোয়ারা বেগম প্রমুখ সূচনা প্রকল্পের সহযোগিতায় স্বাবলম্বী হওয়ার অভিজ্ঞতা বর্ণনা করেন।

Manual1 Ad Code

সভা শেষে সূচনা প্রকল্পের উপজেলা কো-অর্ডিনেটর মোবারক হোসেন চৌধুরী প্রকল্পের ৩ বছরের কার্যক্রমের বিবরণ সম্বলিত একটি ফাইল ইউপি চেয়ারম্যান বদরুল ইসলামের হাতে তুলে দেন।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!