গণমাধ্যমে সংবাদ প্রকাশ- বড়লেখায় পাহাড়-টিলা কর্তনে পরিবেশ অধিদপ্তরের মামলা ও নোটিশ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২০ মার্চ ২০২৬, ১১:২৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় প্রধানমন্ত্রীর ঈদ উপহারের শাড়ি থ্রিপিস ও টাকা বিতরণ বড়লেখায় আন্নাজাত ইসলামী ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ হলোখানা ইউনিয়নে  দুস্থ পরিবারের মাঝে ভিজিএফের চাল বিতরণ ছাতক উপজেলা পরিষদ প্রশাসক হিসেবে দেখতে চান বিএন‌পির নজরুল ইসলামকে বড়লেখায় চলন্ত অটোরিকশায় ভেংগে পড়ল গাছ : নিহত ১, আহত ২ কমলগঞ্জের সুনছড়া থেকে অবৈধভাবে সিলিকা বালু লুটের অভিযোগ : বাঁধা দেয়ায় মামলা হামলার হুমকি  ওসমানীনগরে মন্ত্রী ও উপদেষ্টার খাল খনন এবং বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন  কমলগঞ্জে মুন্সীবাড়ির উদ্যোগে সুবিধাবঞ্চিত মানুষের মধ্যে বস্ত্র বিতরণ কুলাউড়ায় জবেদা রউফ ফাউন্ডেশনের ঈদ সামগ্রী বিতরণ জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ

গণমাধ্যমে সংবাদ প্রকাশ- বড়লেখায় পাহাড়-টিলা কর্তনে পরিবেশ অধিদপ্তরের মামলা ও নোটিশ

  • বুধবার, ২ নভেম্বর, ২০২২

Manual2 Ad Code

বড়লেখা প্রতিনিধি:

Manual7 Ad Code

বড়লেখায় প্রাকৃতিক পাহাড়-টিলা কর্তন ও ইজারাবিহীন ছড়া থেকে অবৈধভাবে বালু উত্তোলনের দায়ে পরিবেশ অধিদপ্তর মঙ্গলবার রাতে থানায় পৃথক দুইটি মামলা এবং নয় ব্যক্তিকে এনফোর্সমেন্ট মামলার নোটিশ প্রদান করেছে। গত ২৪ ও ২৫ অক্টোবর বিভিন্ন গণমাধ্যমে ‘বড়লেখায় অবাধে চলছে টিলা কাটা ও ছড়া থেকে অবৈধ বালু উত্তোলন’ শিরোনামে একটি স্ব-চিত্র প্রতিবেদন ছাপা হলে নড়েচড়ে উঠে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তর।

জানা গেছে, উপজেলার বিভিন্ন স্থানে পাহাড়-টিলা কর্তনের অভিযোগে মৌলভীবাজার পরিবেশ অধিদপ্তরের পরিদর্শক মো. নুরুল আমীন প্রধান বাদী হয়ে মঙ্গলবার রাতে বড়লেখা থানায় পৃথক দুইটি মামলা করেন। এর একটি মামলায় আসামী করা হয়েছে উপজেলার দক্ষিণ শাহবাজপুর ইউনিয়নের ছিকারুনী গ্রামের মৃত জছির আলীর ছেলে ফয়জুর রহমানকে। পরিবেশ সংরক্ষণ আইনের অপর মামলায় টিলা কর্তনের দায়ে অভিযুক্ত করা হয়েছে উপজেলার উত্তর শাহবাজপুর ইউপির করমপুর গ্রামের মোতাহির আলী ও জহির আলীকে।

Manual6 Ad Code

অপরদিকে পাহাড় কাটা ও অবৈধ বালু উত্তোলনের দায়ে নয় ব্যক্তির বিরুদ্ধে এনফোর্সমেন্ট মামলার নোটিশ দেওয়া হয়েছে। এরা হলেন- উপজেলার করমপুর গ্রামের শাহরুখ মিয়া, নাজমা বেগম, আব্দুল কাদির, সুজাউলের মো. খালিক, আনিছুর রহমান, সোয়ারারতলের সফর উদ্দিন ছবুর হাজী, জামাল উদ্দিন ও বালিশকোনার দিনার আহমদ।

পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচালক (মৌলভীবাজার) মো. মাহিদুল ইসলাম অবৈধভাবে পাহাড়-টিলা কর্তন ও বালু উত্তোলনের দায়ে থানায় মামলা রুজু ও এনফোর্স মামলার নোটিশ প্রদানের সত্যতা নিশ্চিত করে জানান, নোটিশ প্রাপ্তদের আগামী ১০ নভেম্বর পরিবেশ অধিদপ্তরের পরিচালকের (সিলেট) কার্যালয়ে হাজির হওয়ার নির্দেশ দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!