ভালোবাসা কেড়ে নিলো কুলাউড়ার রাজনের প্রাণ! – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৯ পূর্বাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যান থেকে বিশালাকৃতির সেগুন গাছ পাচার  কুলাউড়ায় পথচারীকে বাঁচাতে গিয়ে মোটরসাইকেল থেকে পড়ে যুবক নিহত চিহ্নিত দুর্বলতা কাটিয়ে স্বকীয়তা রক্ষায় মাদরাসা শিক্ষায় আধুনিকায়ন ও সংস্কার জরুরি- জাতীয় ওলামা পরিষদ কমলগঞ্জের আদমপুর বাজার ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন সম্পন্ন : সভাপতি আনিছ ও সম্পাদক সালেহ কমলগঞ্জের শমশেরনগরে অটোরিক্সা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলা : থানায় অভিযোগ কমলগঞ্জে ডাকাতির মিথ্যা মামলা দায়েরে এলাকাবাসীর প্রতিবাদ বদরুল ইসলাম ফাউন্ডেশনের অর্থায়ন- বড়লেখার সুজানগরের গ্রামীণ সড়কে সোলার স্ট্রীট লাইট স্থাপন নেপালের বন্যা: জলবায়ু পরিবর্তন কোনো সীমান্ত মানে না কমলগঞ্জে মহাবতার ভগবান শ্রীকৃষ্ণের জন্মাষ্টমী উৎসব পালিত রাজারহাটে শহীদ রাজীব স্মৃতি ফুটবল টুর্নামেন্ট খেলা অনুষ্ঠিত 

ভালোবাসা কেড়ে নিলো কুলাউড়ার রাজনের প্রাণ!

  • বৃহস্পতিবার, ৩ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

এইবেলা কুলাউড়া:: ভালোবাসা কেড়ে নিলো কুলাউড়া সরকারী কলেজে অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী রাজন আহমদের (২৪) প্রাণ। বৃহস্পতিবার (৩ নভেম্বর) বিকেল ৪ টার দিকে মৌলভীবাজার সরকারী কলেজে প্রথম বর্ষের চলমান পরীক্ষা শেষে প্রেমিকার সামনে বিষ পানে তার মৃত্যু ঘটে।

Manual8 Ad Code

প্রত্যক্ষদর্শী ও শিক্ষার্থী সূত্রে জানা যায়, প্রত্যেক দিনের পরীক্ষার মতো বৃহস্পতিবারের পরীক্ষা দিয়ে বের হয়ে রাজন ও প্রেমিকা দীর্ঘক্ষণ কলেজের শেখ হাসিনা ভবনের সামনে অবস্থান করেন। এক পর্যায়ে প্রেমিকাকে ভালোবাসার প্রমাণ দিতে বিষ পান করে। এসময় আশপাশের পথচারী ও শিক্ষার্থীরা তাকে উদ্ধার করে মৌলভীবাজার ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতালে নিয়ে যায়। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

রাজনের এমন মৃত্যু পরিবার, বন্ধু, পরিচিতজনরা মেনে পারছেন না। তার এমন মৃত্যুতে পরিবার, আত্মীয় স্বজনসহ বন্ধু মহলে শোকের ছায়া নেমে এসেছে।

Manual1 Ad Code

রাজন কুলাউড়া উপজেলার কাদিপুর ইউনিয়নের কাদিপুর গ্রামের শাহ আলমের ছেলে।

Manual8 Ad Code

মৌলভীবাজার মডেল থানার ওসি (তদন্ত) মশিউর রহমান জানান , মৌলভীবাজার সরকারি কলেজে বিষপানে অনার্স প্রথম বর্ষের এক পরীক্ষার্থীর মৃত্যুর ঘটনা ঘটেছে। তদন্ত শেষে জানা যাবে কি কারনে এ ঘটনা ঘটেছে।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!