বিয়ানীবাজারের পল্লীবাউল লোক সংগীতালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৯:০৭ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

বিয়ানীবাজারের পল্লীবাউল লোক সংগীতালয়ের প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপন

  • শনিবার, ৫ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, বিয়ানীবাজার::

সিলেটের বিয়ানীবাজারের বৈরাগীবাজারস্থ ঐতিহ্যবাহী বাউল সংগঠন পল্লী বাউল লোক সংগীতালয়ের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী ৩ নভেম্বর রাত ৮ ঘটিকায় সংগঠনের অফিসে মনোরম পরিবেশে উদযাপিত হয়। সংগঠনের সভাপতি বিশিষ্ট সংগীতশিল্পী ও শিক্ষক এস.এম মানিকের সভাপতিত্বে এবং বৈরাগীবাজার আদর্শ বিদ্যা নিকেতনের প্রধান শিক্ষক এনামুল কবিরের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কানাডা আওয়ামী লীগের প্রতিষ্ঠাতাকালীন সভাপতি ও আগামী জাতীয় সংসদ নির্বাচনে আওয়ামী লীগের মনোনয়ন প্রত্যাশী জননেতা সরওয়ার হোসেন।

Manual5 Ad Code

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট কেন্দ্রীয় কার্যনির্বাহী কমিটির যুগ্ন-সাধারণ সম্পাদক শেখ রাসেল স্মৃতি পদকপ্রাপ্ত নাট্যজন ও কবি মো. শহীদ-উল ইসলাম প্রিন্স, ব্রাজিল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আলী, সম্মিলিত সাংস্কৃতিক জোট বড়লেখা উপজেলা শাখার সাধারণ সম্পাদক তপন চৌধূরী, সম্মিলিত সাংস্কৃতিক জোট জুড়ী উপজেলা শাখার সাধারণ সম্পাদক আব্দুল হাকিম ইমন, ৫নং কুড়ার বাজার ইউনিয়নের ইউপি সদস্য নুর মোহাম্মদ, বিয়ানীবাজার গ্যাস ফিল্ডের ম্যানেজার আব্দুর রহিম, বিয়ানীবাজার পৌর আওয়ামী লীগ নেতা আফজাল হোসেন, রফিক উদ্দিন, জামাল খাঁন, বিশিষ্ট সমাজসেবক আব্দুল হামিদ, লন্ডন প্রবাসী আব্দুল হামিদ সুমন, বিয়ানীবাজার উপজেলা ছাত্রলীগ নেতা তাহের আহমদ প্রমূখ।

Manual6 Ad Code

প্রধান অতিথির বক্তব্যে অত্র সংগঠনকে শুভেচ্ছা জানিয়ে সরওয়ার হোসেন বলেন, বর্তমান সরকার সাংস্কৃতিক ক্ষেত্রে বিভিন্ন পর্যায়ে দৃষ্টান্তমূলক অবদান রাখছে। উদাহরণ দিয়ে তিনি আরোও বলেন, মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা সাংস্কৃতিক ব্যক্তিদের ভালোবাসেন বলেই আওয়ামী লীগের উপদেষ্টা মন্ডলীতে মঞ্চসারথী আতাউর রহমানকে স্থান দিয়েছেন। এছাড়াও সরকারের বিভিন্ন মন্ত্রণালয়ে সাংস্কৃতিক ব্যক্তিদের গুরুত্বপূর্ণ পদে দায়িত্ব দিয়েছেন। এতেই প্রমাণিত হয় বর্তমান সরকার সাংস্কৃতিক বান্ধব সরকার। আমিও অত্র সংগঠনসহ সকল সাংস্কৃতিক সংগঠন ও সাংস্কৃতিককর্মীদের পাশে আছি এবং থাকবোও। বিশেষ অতিথির বক্তব্যে মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স বলেন, সাংস্কৃতিক বান্ধব মনোভাব ছাড়া কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব প্রকৃত রাজনৈতিক ব্যক্তি হতে পারবেন না। তিনি আরোও বলেন, সাংস্কৃতিককর্মীরা লোভ-লালসার উর্ধ্বে থেকেই দেশের মানুষের কল্যাণে সর্বক্ষণ কাজ করছে। মানুষের সেবা ও ভালোবাসাতেই সাংস্কৃতিকরা তৃপ্তি পায়। আলোচলা সভাশেষে কেক কাটার মধ্য দিয়ে সংগঠনের ১৮তম প্রতিষ্ঠা বার্ষিকী উদযাপিত হয়। পরিশেশে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। এতে গান পরিবেশন করেন সংগীতশিল্পী এস.এম মানিক, তপন চৌধূরী, বাউলা তপু, বদরুল ইসলাম, আব্দুল হাকিম ইমন, এনামুল কবীর। যন্ত্রে সহযোগীতা করেন মোঃ শহীদ-উল ইসলাম প্রিন্স, সাব্বির আহমদ।

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!