বড়লেখার সীমান্ত এলাকা থেকে ৫ রোহিঙ্গা আটক – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ০২ ফেব্রুয়ারী ২০২৬, ০৯:১০ অপরাহ্ন
শিরোনাম :
বাংলাদেশের অপ্রকাশিত একটি বই নিয়ে ভারতের সংসদে তোলপাড়! ভোরের কাগজের বড়লেখা প্রতিনিধি মিজানুর রহমান আর নেই কুলাউড়ায় আমীরে জামায়াতের আগমন উপলক্ষে মৌলভীবাজার পুলিশ সুপারের মাঠ পরিদর্শন সুনামগঞ্জ–৫ নির্বাচন: ১২ ফেব্রুয়ারি জনগণের ভাগ্য নির্ধারণের দিন…..কলিম উদ্দিন আহম‌দে মিলন মৌলভীবাজার -০২ (কুলাউড়া) ফুটবল নিয়ে চমক দেখাতে চান  নওয়াব আলী আব্বাস খান মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনে বিরামহীন প্রচারনায় ব্যস্ত ৬ জন প্রার্থী বড়লেখায় বিজিবির অভিযানে চোরা কারবারিদের হামলা, ফাঁকা গুলিবর্ষণে আত্মরক্ষা- ১৪৩ বোতল মদ জব্দ নওগাঁ-৬ স্বতন্ত্র প্রার্থীর পক্ষে থাকায় আত্রাইয়ে বিএনপির দুই নেতাকে বহিষ্কার  কুলাউড়ায় ধানের শীষের প্রার্থী শওকুতল ইসলামের নির্বাচনী সমন্বয় সভা হাকালুকি হাওরে ৩৯হাজার ৫শত জলজ গাছের চারা রোপন-

বড়লেখার সীমান্ত এলাকা থেকে ৫ রোহিঙ্গা আটক

  • রবিবার, ৬ নভেম্বর, ২০২২

Manual3 Ad Code

বড়লেখা প্রতিনিধি :

বড়লেখা উপজেলার কুমারশাইল সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারত প্রবেশের চেষ্টাকালে পুলিশ এক তরুণীসহ ৫ রোহিঙ্গা শরনার্থীকে আটক করেছে। তারা কক্সবাজারের উখিয়া উপজেলার বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়েছিল। রোববার দুপুরে এদের ৪ জনকে পুলিশ স্কটের মাধ্যমে উখিয়া থানায় পাঠানো হয়েছে। রিয়াজ বাংগালি নামক অপর রোহিঙ্গার শরনার্থী ক্যাম্প নিশ্চিত না হওয়ায় পুলিশ তাকে উখিয়ার রোহিঙ্গা ক্যাম্পে না পাঠিয়ে আদালতে সোপর্দ করেছে।

Manual4 Ad Code

আটক কক্সবাজারের উখিয়ার বিভিন্ন ক্যাম্প থেকে পালিয়ে আসা রোহিঙ্গারা হচ্ছে- মো. রিয়াজ উদ্দিন, মো. সোলেমান মিয়া, মো. রিয়াজ, আব্দুর রাজ্জাক ও তরুণী নুর কলিমা।

Manual5 Ad Code

জানা গেছে, বড়লেখা উপজেলার উত্তর শাহবাজপুর ইউনিয়নের ফতেহবাগ চা বাগানস্থ চৌমুহনায় রোববার ভোরবেলায় সন্দেহজনকভাবে ঘুরাফেরায় স্থানীয় লোকজনের সন্দেহ হয়। লোকজন বিষয়টি পুলিশকে জানায়। শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ এস.আই মাসুক আহমদ ঘটনাস্থলে পৌঁছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করলে বেরিয়ে আসে তারা কক্সবাজারের বিভিন্ন রোহিঙ্গা ক্যাম্প থেকে পালিয়েছে। কুমারশাইল সীমান্ত দিয়ে তারা অবৈধভাতে ভারতে প্রবেশের চেষ্ঠা চালিয়েছিল। পরে পুলিশ তাদেরকে আটক করে থানায় নিয়ে যায়।

Manual3 Ad Code

বড়লেখার শাহবাজপুর পুলিশ তদন্ত কেন্দ্রের ইনচার্জ (ভারপ্রাপ্ত) এস.আই মাসুক আহমদ জানান, আটক ৫ রোহিঙ্গার ৪ জনের তথ্য নিশ্চিত হওয়ায় রোববার দুপুরে পুলিশ স্কটের মাধ্যমে তাদেরকে উখিয়ার উদ্দেশ্যে পাঠানো হয়। অপরজনকে আদালতে সোপর্দ করা হয়।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!