শিপন হত্যা : ৩ মাসেও গ্রেফতার হয়নি প্রধান আসামি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৬:০৫ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

শিপন হত্যা : ৩ মাসেও গ্রেফতার হয়নি প্রধান আসামি

  • শুক্রবার, ৭ আগস্ট, ২০২০
প্রতিনিধির পাঠানো ছবি

Manual7 Ad Code

ওসমানীনগর (সিলেট) প্রতিনিধি :: সিলেটের ওসমানীনগরের পশ্চিম পৈলনপুর ইউপির ইশাগ্রাই গ্রামের চাঞ্চল্যকর শিপন হত্যার ৩ মাস অতিবাহিত হলেও হত্যাকান্ডের মূল হোতা মামলার প্রধান আসামি জয়নুল হক ধন মেম্বারসহ অধিকাংশ আসামি এখনো গ্রেফতার হয়নি। পুলিশ বলছে ঘটনার পর থেকে ধন মেম্বার পলাতক, তাই গ্রেফতার করা সম্ভব হচ্ছে না। তবে অতি দ্রুত ধন মেম্বারসহ অন্য আসামিদের গ্রেফতার করে আইনের আওতায় আনতে পুলিশ আন্তরিক ভাবে কাজ করে যাচ্ছে।

এদিকে হত্যা মামলার প্রধান আসামি ধন মেম্বারের উপর থেকে মামলা তুলে নিতে অব্যাহত ভাবে চাপ প্রয়োগ সহ ধন মিয়ার পক্ষের লোকজন হুমকি ধামকি প্রদান করছে বলে অভিযোগ করেছেন মামলার বাদি নিহত শিপনের বড় ভাই রিপন মিয়া। মামলার বাদি রিপন মিয়া জানান, ধন মেম্বার পলাতক থেকে গ্রামের বিভিন্ন মানুষকে ফোন করে অঅমাদের হুমি দিচ্ছে কিছু দিনের মধ্যে সে এলাকায় এসে আমাদেরকে দেখে নেবে। এব্যাপারে ওসমানীনগর থানার নবাগত ওসিকে বিষয়টি অবগত করব।

রিপন মিয়া আক্ষেপ করে বলেন, ঘটনার দিন কয়েকজন আসামিকে পুলিম গ্রেফতার করলেও আমার ভাইয়ের হত্যার ৩ মাস হয়ে গেলেও ধন মেম্বার সহ মামলার এজাহারভূক্ত আরো ১৯ আসামিদের কাউকে এখন পর্যন্ত পুলিশ গ্রেফতার করতে পারেনি। ধন মেম্বার আমার ভাইকে হত্যা করার আগে একাধিকবার হুমকি ধামকি দিয়েছিল এমপি সহ অনেক বড় বড় লোক তার আত্মীয়। তাদের মাধ্যমে আমাদের উপর হামলা মামলা করাবে শেষ পর্যন্ত আমার ভাই শিপনকে খুন করে ক্ষান্ত হলো ধন মেম্বার সহ তার সহযোগীরা।

Manual4 Ad Code

মামলার তদন্ত কর্মকর্তা আমাদেরকে তাগিদ দিচ্ছে আসামিদের লকেশন দেয়ার জন্য আমরা সাধ্যমত চেষ্ঠা করে যাচ্ছি। হত্যাকান্ডের একমাস অতিবাহিত হবার পর এলাকাবাসির ব্যানারে ধন মেম্বার সহ হত্যাকান্ডের সাথে জড়িত সকল আসামিদের গ্রেফতার ও শাস্তির দাবিতে গত ৪ জুন ঈশাগ্রাই গ্রামে মানবন্ধন করা হলেও এ পয়ন্ত কোনো আসামি গ্রেফতার হয়নি।

এ দিকে একটি সূত্র থেকে জানা গেছে, শিপন হত্যা মামলার প্রধান আসামি ধন মেম্বারের কতিপয় কয়েকজন প্রভাবশালী আত্মীয় ওসমানীনগর থানার কতিপয় কয়েকজন পুলিশ অফিসারের সাথে সখ্যতা থাকার কারণে ধন মেম্বার ধরা পড়ছে না। পুলিশ অভিযানে যাবার আগেই আসামি পক্ষ খবর পেয়ে যাচ্ছে।

Manual6 Ad Code

এ ব্যাপারে ওসমানীনগর থানার নবাগত ওসি শ্যামল বনিক বলেন, আমি নতুন এসেছি ঘটনা সত্য হয়ে থাকলে আসামি ধরা পড়তেই হবে কার সাথে কার সম্পর্ক রয়েছে সেটা আমার জানার বিষয় নয় আসামি যত বড়ই শক্তিশালী হউকনা কেনো তাকে ছাড় দেয়া হবে না। মামলার আসামিদের গ্রেফতারে প্রয়োনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ ফরিদ উদ্দিন পিপিএম বলেন, শিপন হত্যা মামলার প্রধান আসামি ধন মেম্বার সহ অন্য আসামিদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে। যেকোনো সময় ধন মেম্বার পুলিশ খাচায় আটকা পরবে কোনো উপায়ে সে পুলিশের হাত থেকে রেহাই পাবে না।

Manual6 Ad Code

উল্লেখ্য, গত ৬ই মে উপজেলার পশ্চিম পৈলনপুর ইউপির ঈশাগ্রাই গ্রামে পূর্ব শত্রুতার জের ধরে ৫নং ওয়ার্ডের ইউপি সদস্য একই গ্রামের মৃত দরছ উল্যার ছেলে ধন মেম্বারের ছুলফির আঘাতে প্রতিপক্ষ আশিক মিয়ার ছেলে শিপন মিয়া(২৪) গুরুত আহত হয়। স্থানীয়রা তাকে উদ্ধার করে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপতালে নিয়ে গেলে রাত সাড়ে সাতটার দিকে কর্তব্যরত চিকিৎসক শিপনকে মৃত ঘোষণা করেন।

Manual2 Ad Code

হত্যাকান্ডের পর দিন নিহত শিপনের বড় ভাই রিপন মিয়া বাদি হয়ে ধন মেম্বারকে প্রধান আসামি করে ২৭জনের নামে ওসমানীনগর থানায় মামলা হত্যা দায়ের করেন। ঘটনার দিন রাতে পুলিশ মামলার এজাহারভুক্ত ৮জন আসামিকে গ্রেফতার করলেও মামলার প্রধান আসামি সহ ১৯ আসামি পলাতক থাকায় হত্যাকান্ডের তিন মাস হয়ে গেলেও আর কোনো আসামিকে পুলিশ গ্রেফতার করতে পারেনি।

এইবেলা/জেএইচজে

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!