আত্রাইয়ে খেলতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ শিশু ইব্রাহিম – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০১:৩৫ অপরাহ্ন
শিরোনাম :
১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার

আত্রাইয়ে খেলতে গিয়ে ৩ দিন ধরে নিখোঁজ শিশু ইব্রাহিম

  • শনিবার, ১২ নভেম্বর, ২০২২

Manual6 Ad Code

 

Manual5 Ad Code

নাজমুল হক নাহিদ, আত্রাই (নওগাঁ) প্রতিনিধি:: নওগাঁর আত্রাইয়ের শ্রীধরগুরনই গ্রামে নিজ বাড়ির পাশে খেলতে গিয়ে ইব্রাহিম (৬) নামে এক শিশু তিন দিন ধরে নিখোঁজ রয়েছে।

এ ঘটনায় শুক্রবার রাতে শিশুটির বাবা হযরত আলী আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেছেন।নিখোঁজ শিশু ইব্রাহিম উপজেলার শ্রীধরগুরনই গ্রামের মো. হযরত আলীর ছেলে।

Manual8 Ad Code

পুলিশ ও নিখোঁজ শিশুর পরিবার সূত্রে জানা যায়, গত বৃহস্পতিবার সকালে খেলার কথা বলে শিশু ইব্রাহিম বাড়ি থেকে বের হয়। দুপুর গড়িয়ে বিকেল হলেও সে বাড়িতে না ফিরলে পরিবারের লোকজন ও আত্মীয়-স্বজন আশপাশের বিভিন্ন জায়গায় খোঁজাখুজি করেও কোন সন্ধান পায়নি। পরে বাড়ির পাশের নদীতে স্থানীয় জেলে, ফায়ার সার্ভিসের একটি ইউনিট ও ডুবারু টিম দীর্ঘ সময় ধরে খোঁজাখুজি করেও শিশুটির কোন সন্ধান না পেলে শিশুটির বাবা শুক্রবার রাতে আত্রাই থানায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করেন।

এ বিষয়ে আত্রাই থানা অফিসার ইনচার্জ (ওসি) মো. তারেকুর রহমান সরকার বলেন, গত শুক্রবার রাতে শিশুটির বাবা থানায় একটি সাধারণ ডয়েরি (জিডি) করার পর থেকে এ বিষয়ে তদন্ত চলছে। শিশুটির সন্ধানের জন্য দেশের বিভিন্ন থানায় ছবিসহ পরিচয় পাঠানো হয়েছে। #

Manual3 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!