কুলাউড়ায় হত্যা মামলা থেকে ইউপি সদস্যকে অব্যাহতি দিতে মানববন্ধন ও প্রতিবাদ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২৩ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় হত্যা মামলা থেকে ইউপি সদস্যকে অব্যাহতি দিতে মানববন্ধন ও প্রতিবাদ

  • রবিবার, ১৩ নভেম্বর, ২০২২

Manual4 Ad Code

এইবেলা, কুলাউড়া : : কুলাউড়া উপজেলার জয়চন্ডী ইউনিয়নের ইউপি সদস্য মোঃ মনু মিয়াকে হয়রানিমূলক মামলা থেকে অব্যাহতি ও নি:শর্ত মুক্তি দাবিতে মানববন্ধন ও প্রতিবাদ সভা করেছে এলাকাবাসী।

Manual6 Ad Code

রোববার (১৩ নভেম্বর) বিকালে ইউনিয়নের মেরিনা চা-বাগান এলাকায় এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। মনু মিয়া ইউনিয়নের ৬নং ওয়ার্ড সদস্য এবং ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি।

Manual2 Ad Code

পাঁচপীর জ্বালাই সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জয়নাল মিয়ার
সভাপতিত্বে এবং অ্যাডভোকেট সফিকুল ইসলামের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য দেন
প্রবীণ মুরব্বি আব্দুস সালাম লাল, মকবুল মিয়া, মেরিনা চা বাগানের পঞ্চায়েত কমিটির সভাপতি খোকা নায়েক, সাধারণ সম্পাদক আব্দুল করিম, খোকন মিয়া, নজির আলী, গেন্দু মিয়া, জাকির মিয়া, রবি খাড়িয়া প্রমুখ।

Manual6 Ad Code

এসময় মানববন্ধনে স্থানীয় পাঁচপীর জ্বালাই, বৈঠাং জ্বালাই, গোগালিছড়া ও মেরিনা চা-বাগান এলাকার বাসিন্দারা উপস্থিত ছিলেন।

মানববন্ধনে বক্তারা ক্ষোভ প্রকাশ করে বলেন, ৭ নভেম্বর কুলাউড়ার জয়চন্ডী ইউনিয়নের পূর্ব রঙ্গিরকুল এলাকার একটি বাগানের পাশে মো. মসনবি উর রহমান মুছা তাঁর পূর্ব পরিচিত রাজনগরের ফল ব্যবসায়ী জয়নাল মুন্সিকে ডেকে এনে নিজে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। পরে স্থানীয়রা জয়নালকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যাওয়ার পথে তাঁর মৃত্যু হয়। এ ঘটনায় মসনবি উর রহমান মুছাকে প্রধান আসামী করে মামলা করা হয়। ওই মামলায় ষড়যন্ত্রমূলকভাবে স্থানীয় ৬ নং ওয়ার্ডের ৩বারের নির্বাচিত ইউপি সদস্য মো. মনু মিয়াকে জড়ানো হয়েছে। নিহত জয়নাল মৃত্যুর আগে স্থানীয় এক বাসিন্দার ফেসবুক লাইভে স্বীকার করেন, মুছা একাই তাঁকে ছুরিকাঘাত করে ফেলে রেখে যায়। এছাড়া ওই মামলার প্রধান আসামী মসনবি উর রহমান মুছা মৌলভীবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেটের আদালতে ১৬৪ ধারায় জবানবন্দিতে স্বীকার করেছে জয়নালকে একাই তিনি হত্যা করেছেন। এই মামলায় ইউপি সদস্য মনু মিয়াকে ষড়যন্ত্রমূলকভাবে ফাঁসানো হয়েছে। তাকে এই মামলা থেকে নিঃশর্ত মুক্তির দাবি জানান স্থানীয়রা।

কুলাউড়ায় থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক বলেন, জয়নাল হত্যা মামলায় তাঁর ছেলে মাছুম মুন্সি বাদি হয়ে ৬ জনকে নামোল্লেখ করে একটি মামলা করেন। ইউপি সদস্য মনু মিয়া ওই মামলার ৫ নং এজাহারভুক্ত। এ ঘটনায় যদি ইউপি সদস্য জড়িত না থাকেন তাহলে চুড়ান্ত তদন্ত প্রতিবেদন থেকে তাকে বাদ দেয়া হবে।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!