ঢাকায় দেশবিরোধী চক্রান্তকারীদের বিচারের দাবিতে মানববন্ধন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:১৪ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

ঢাকায় দেশবিরোধী চক্রান্তকারীদের বিচারের দাবিতে মানববন্ধন

  • বৃহস্পতিবার, ১৭ নভেম্বর, ২০২২

Manual7 Ad Code

এইবেলা, ঢাকা::

বিদেশে বসে মহান স্বাধীনতা ও দেশবিরোধী চক্রান্তকারীদের বিচারের দাবিতে জাতীয় প্রেসক্লাবের সামনে মানববন্ধন করেছে “চেতনায় ৭১” নামের একটি সংগঠন।

Manual5 Ad Code

আজ বৃহস্পতিবার বেলা ২ টায় সংগঠনের সভাপতি ও ছাত্রলীগের সাবেক কেন্দ্রীয় সদস্য জীবন রহমানের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক, ছাত্রলীগ নেতা মো বেলাল হোসাইনের পরিচালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন  ঢাকা জজকোর্টের আইনজীবী এডভোকেট মনির হোসেন, বাংলাদেশ ছাত্রলীগের কেন্দ্রীয় সহ সম্পাদক মো মিজানুর রহমান, ঢাকা মহানগর দক্ষিণ যুবলীগ নেতা সৈকত হাসান, এ.জে শাহীন আদর, জালালাবাদ ছাত্রকল্যাণ সমিতি ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারন সম্পাদক, ঢাকা বিশ্বিবদ্যালয় ছাত্রলীগের উপ সম্পাদক জানে আলম জনি, ঢাকা দক্ষিণ ছাত্রলীগের সাবেক সহ সভাপতি রেজাউৱ করিম রেজা, ঢাকা মহানগর দক্ষিণ নবীন লীগের সাধারন সম্পাদক নুরুল ইসলাম মোল্লা, ঢাকা মহানগর ছাত্রলীগ নেতা শাহরিয়ার শাওন প্রমুখ।

Manual7 Ad Code

বক্তারা বলেন, বিএনপি ও জামায়াত শিবিরের পলাতক নেতা কর্মী এবং গুটি কয়েক সাংবাদিক বিদেশে বসে বাংলাদেশ সরকার ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিকভাবে অপপ্রচার চালাচ্ছে। আমরা সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ও বিভিন্ন মিডিয়ার মাধ্যমে  তাদের এই অপপ্রচার লক্ষ্য করে আসছি। বিশেষ করে যুক্তরাষ্ট্রে ও যুক্তরাজ্য থেকে সাংবাদিক ইলিয়াস হোসেন, তাসনিম খলিল, এবাদুর রহমান, মুসলিম খান, সৈয়দ মোজাক্কির আহমদ, মো আসয়াদুল হক, ইউসুফ আল আজাদ, মোর্শেদ আহমদ খান, শেখ আবুল ফাত্তাহ, আলী হোসাইন, শাহীন আহমদ, মির্জা এনামুল হক, কয়ছর আহমদ চৌধুরীসহ বিশাল এক চক্র বাহিনী বিদেশে বসে দেশের বিরুদ্ধে বিভিন্ন  চক্রান্ত করে প্রতিনিয়ত দেশের সম্মান আন্তজার্তিক মহলে প্রশ্ন বিদ্ধ করছে। আমরা জানতে পেরেছি বাংলাদেশের বিভিন্ন থানায় তাদের বিরুদ্ধে ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা রয়েছে। দেশে এনে তাদেরকে আইনের কাঠগড়ায় দাঁড় করিয়ে বিচারের দাবি জানান বক্তারা।

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!