কুলাউড়ায় শুদ্ধ সুরে ক্বিরাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ইয়েস কার্ড পেলেন ২১ প্রতিযোগি – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:২২ পূর্বাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় শুদ্ধ সুরে ক্বিরাত প্রতিযোগিতার চূড়ান্ত পর্বের ইয়েস কার্ড পেলেন ২১ প্রতিযোগি

  • সোমবার, ২১ নভেম্বর, ২০২২

Manual3 Ad Code

এইবেলা, কুলাউড়া :: শুদ্ধ সুমধুর সুরে পবিত্র কোরআন শিক্ষার জন্য শিক্ষার্থীদের নিয়ে ক্বিরাত প্রতিযোগিতা আয়োজন করছে এন এস ফাউন্ডেশন রবিরবাজার। কুলাউড়া উপজেলার দক্ষিণাঞ্চলের ছয় ইউনিয়নের পাঁচ থেকে পনেরো বয়সী স্কুল ও মাদ্রাসা পড়–য়া শিক্ষার্থীদের নিয়ে আয়োজিত শুদ্ধ সুরে কোরআন কণ্ঠ প্রতিযোগিতার প্রথম রাউন্ডের বাছাই পর্ব সম্পন্ন হয়েছে। এতে প্রায় দুই শতাধিক অংশগ্রহণকারী প্রতিযোগির মধ্যে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য একুশ জন প্রতিযোগি ইয়েস কার্ড পেয়েছেন।

মানবতার কল্যাণে আমরা স্লোগানে পরিচালিত সামাজিক সেবামুলক সংগঠন এন এস ফাউন্ডেশনের উদ্যোগে ও যুক্তরাষ্ট্র প্রবাসী সারওয়ার খাঁন বাবলুর অর্থায়নে উক্ত প্রতিযোগিতার প্রথম রাউন্ডের সমাপনী পর্ব সমাপ্ত হয়েছে। রবিরবাজার নোবেল একাডেমী প্রাঙ্গনে ১৯ নভেম্বর সমাপনী পর্বে চূড়ান্ত পর্বে অংশগ্রহণের জন্য ২১ জন প্রতিযোগিদের মধ্যে ইয়েস কার্ড পড়িয়ে দেন অনুষ্ঠানের প্রধান অতিথি ফেঞ্চুগঞ্জ উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আলহাজ¦ শফিক উদ্দিন। এ সময় উপস্থিত ছিলেন বিচারক মন্ডলী বাবনিয়া আলিম মাদ্রাসার ভাইস প্রিন্সিপাল মাওলানা ফয়জুর রহমান, রবিরবাজার ফাজিল মাদ্রাসার আরবি প্রভাষক মাওলানা ফখরুল ইসলাম, রবিরবাজার জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ইয়াসিন আলী, কটারকোনা হুসাইনিয়া মাদ্রাসার সিনিয়র শিক্ষক মাওলানা বেলাল আহমদ, ক্বারী আব্দুল মুত্ত্বালিব মাদ্রাসার সুপার মাওলানা মুফতি হেলাল আহমদ, প্রতিযোগিতার আয়োজক এন এস ফাউন্ডেশনের বোর্ড সচিব বাবুল আহমদ, ক্বাজী রফিকুল ইসলাম, বিশিষ্ট ব্যবসায়ী আজমল হোসেন চৌধুরী বাতেন, বিলাল খাঁন, দেলোয়ার খাঁন দুলাল, সৈয়দ হাবিবুন নুর ফুলন প্রমুখ।

Manual6 Ad Code

বোর্ড সচিব বাবুল আহমেদ জানান, শিক্ষার্থীদের মধ্যে ক্বিরাত প্রতিযোগিতার মাধ্যমে শুদ্ধ ও মধুর সুরে পবিত্র কোরআন শরীফের প্রতিভা বিকাশের জন্য প্রথম বারের মতো আমাদের এই আয়োজন। উপজেলার ছয়টি ইউনিয়ন নিয়ে এ আয়োজনে ব্যাপক সাড়া পড়েছে। শীঘ্রই চূড়ান্ত পর্বের প্রতিযোগিতা অনুষ্ঠিত হবে। এতে ইসলামী সঙ্গীত শিল্পী ও কবি মুহিব খান উপস্থিত থাকবেন।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!