কুলাউড়ায় সফি আহমদ সলমান আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৪৮ পূর্বাহ্ন
শিরোনাম :
শ্রীমঙ্গলে তরুণ সংগঠকদের কর্মশালায় সুশাসন ও দুর্নীতিমুক্ত সমাজ গঠনে সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার আত্রাইয়ে এমপি রেজাউল ইসলাম রেজুকে সংবর্ধনা কমলগঞ্জে শহীদনগর বাজার ব্যবসায়ী সমিতির নব-নির্বাচিত কমিটির শপথ ও দায়িত্ব গ্রহণ অনুষ্ঠান পরিকল্পিত সন্ত্রাসের প্রতিবাদে আত্রাইয়ে বিএনপির বিক্ষোভ মিছিল ও সমাবেশ বড়লেখায় তিন বিএনপি নেতাসহ ৫ জনের ওপর সন্ত্রাসী হামলায় পৃথক মামলা জুড়ীতে সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে বিএনপির বিক্ষোভ মিছিল হাকালুকির ‘হাওরখাল’ বিল- সিন্ডিকেট ভাঙ্গায় পুনঃনিলামে সরকারের রাজস্ব আয় বাড়ল প্রায় ৩৮ লাখ টাকা অপরাধীর পরিচয় নয়, অপরাধ দেখুন রাষ্ট্রের ভিত শক্তিশালী করতে আইনের শাসন ফেরাতে হবে হাকালুকির ‘হাওরখাল’ বিলের উন্মুক্ত পুনঃনিলাম কাল কুলাউড়ায় ‘সীমান্তের ডাক’র গুণীজন সংবর্ধনা- ড. আবেদ চৌধুরী ও মাহিদুর রহমানকে সম্মাননা

কুলাউড়ায় সফি আহমদ সলমান আন্তর্জাতিক রেটিং দাবা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ

  • সোমবার, ২১ নভেম্বর, ২০২২

Manual3 Ad Code

এইবেলা স্পোর্টস :: কুলাউড়া উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সফি আহমদ সলমানের আয়োজনে এবং এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের পরিচালনায় ২০ নভেম্বর রোববার প্রথমবারের মত এক দিনের আন্তর্জাতিক র‌্যাপিড রেটিং দাবা প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

জেলা পরিষদ অডিটোরিয়ামে অনুষ্ঠিত উক্ত দাবা টুর্নামেন্টে দেশের বিভিন্ন জেলার ৪০ জন দাবাড়– অংশগ্রহণ করেন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের মধ্যে ক্যাশমানি পুরস্কার বিতরণ করেন কুলাউড়া উপজেলা পরিষদেও চেয়ারম্যান ও দাবা প্রতিযোগিতার আয়োজক একেএম সফি আহমদ সলমান।

এসোসিয়েশন অব চেস প্লেয়ার্স মৌলভীবাজারের সভাপতি এম. মছব্বির আলীর সভাপতিত্বে এবং সাংবাদিক মাহফুজ শাকিলের সঞ্চালনায় অনুষ্ঠিত পুরস্কার বিতরণী সভায় বিশেষ অতিথির বক্তব্য দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো: মাহমুদুর রহমান খোন্দকার, মৌলভীবাজার জেলা দাবা সমিতির সভাপতি অ্যাডভোকেট মোশতাক আহমদ মম, কুলাউড়া থানার ওসি (তদন্ত) রতন কুমার দেবনাথ, এম. শাকিল রশীদ চৌধুরী, প্রেসক্লাব কুলাউড়ার সভাপতি আজিজুল ইসলাম, কুলাউড়া বাংলাদেশী এসোসিয়েশন অব ইউ এস এ (ইনক) এর সাধারণ সম্পাদক জাবেদ আহমদ, খালেদ পারভেজ বখশ, ফুয়াদ আলম চৌধুরী ও এএসআই তাজুল ইসলাম প্রমুখ।

Manual5 Ad Code

৭ রাউন্ড সুইসলীগ পদ্ধতিতে অনুষ্টিত দাবা প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন ঝিনাইদহের দাবাড়ু এম ডি আবজিদ রহমান, রানার আপ টাঙ্গাইলের দাবাড়ু মাসুম হোসাইন, ৩য় মানিকগঞ্জের দাবাড়ু জাবেদ আল আজাদ, ৪র্থ মৌলভীবাজারের দাবাড়ু আব্দুল জলিল, ৫ম নারায়নগঞ্জের দাবাড়ু মোঃ আবু হানিফ, ৬ষ্ট সিলেটের দাবাড়ু সুকেন, ৭ম মৌলভীবাজারের দাবাড়ু শাহ মো: সাইফুল আলী, ৮ম মৌলভীবাজারের দাবাড়ু জাবের আল হামিদ। এছাড়াও মহিলাদের জন্য নির্ধারিত ৯ম ও ১০ পুরস্কার পান শ্রাবনী আক্তার ও হামিদা বেগম ঝুমা। অনুর্ধ্ব ১৪ ক্যাটাগরিতে ১১তম ও ১২ তম হোন ইশান খান ও আহনাফ হক আফিফ।

Manual8 Ad Code

খেলায় প্রধান আর্বিটারের দায়িত্ব পালন করেন হাসনাত এলাহী চৌধুরী।তাকে সহযোগিতা করেন দাবাড়ু আতিকুর রহমান খান শামিম ও দাবাড়ু দেলোয়ার হোসেন চৌধুরী শাহেদ।#

Manual8 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!