মোবাইলে প্রেম বিয়ের ১৩ দিন পর এক সাথে আত্মহত্যা – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ৩০ জুন ২০২৬, ০৩:০২ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় শিল্পকলা একাডেমীর রবীন্দ্র ও নজরুল জন্মজয়ন্তী উদযাপন বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার

মোবাইলে প্রেম বিয়ের ১৩ দিন পর এক সাথে আত্মহত্যা

  • সোমবার, ২১ নভেম্বর, ২০২২

Manual2 Ad Code

এইবেলা, হবিগঞ্জ ::  হবিগঞ্জের লাখাইয়ে মোবাইল ফোনে প্রেম। আদালতে গিয়ে বিয়ে। বরের বাড়িতে মেনে না নেওয়ার আশঙ্কায় মাত্র ১৩ দিনের মাথায় একসঙ্গে আত্মহত্যা করল নবদম্পতি।

রোববার রাতে বিষপানে তারা আত্মহত্যা করেন। খবর পেয়ে পুলিশ তাদের লাশ দুটি উদ্ধার করেছে।

Manual3 Ad Code

উপজেলার লাখাই সদর ইউনিয়নের ৭নং ওয়ার্ড মেম্বার মো. হাবিবুর রহমান বলেন, খবর পেয়ে রাতেই আমি তাদের বাড়িতে গেছি। পরিবারের সঙ্গে কথা বলেছি।

তিনি জানান, কিশোরগঞ্জ জেলার মিঠামইন উপজেলার কুলহানি গ্রামের খলিলুর রহমানের ছেলে মোস্তাফিজুর রহমান হৃদয়ের (৩০) সঙ্গে মোবাইল ফোনে পরিচয় হয় লাখাই উপজেলার সদর ইউনিয়নের টাউনশিপ এলাকার আনছার মিয়ার মেয়ে তানিয়া বেগমের (১৮)।

তাদের মধ্যে হয় প্রেম। বেশ কিছু দিন প্রেম করার পর ১৩ দিন আগে তারা হবিগঞ্জ আদালতে গিয়ে বিয়ে করেন। বিয়ের পর তানিয়া তাকে শ্বশুরালয়ে নিয়ে যাওয়ার জন্য চাপ দেন। কিন্তু হৃদয় তাতে রাজি হননি। তাদের প্রেমের বিয়ে বাড়িতে মেনে নেবে না বলে তিনি জানান।

Manual6 Ad Code

বাড়িতে তার আরও একজন স্ত্রী এবং সন্তান রয়েছে বলেও তিনি এ সময় জানান। রোববার হৃদয়বাড়িতে যেতে চাইলে তানিয়া বেঁকে বসেন তাকে নিয়ে যাওয়ার জন্য। হৃদয় তাতে রাজি না হওয়ায় তিনি ঘরে রাখা বিষপান করেন। এ সময় ক্ষোভে হৃদয় নিজেও বিষপান করেন। কিন্তু তাদের মধ্যে কোনো ঝগড়া হয়নি।

Manual4 Ad Code

লাখাই থানার ওসি মোহাম্মদ নুনু মিয়া জানান, রোববার রাতে তারা বিষপান করলে পরিবারের সদস্যরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। খবর পেয়ে পুলিশ লাশ দুটি উদ্ধার করে। উভয় পরিবারের লোকজনই থানায় এসেছে। তারা চান ময়নাতদন্ত ছাড়াই লাশ নিতে। কিন্তু আমরা ময়নাতদন্তের জন্য লাশ সদর আধুনিক হাসপাতাল মর্গে প্রেরণ করেছি।#

Manual1 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!