দোয়ারাবাজারে ৯ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ১৭ মার্চ ২০২৬, ০৩:০৯ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড কমলগঞ্জে মণিপুরি ললিতকলা একাডেমীর পরিচালকের দায়িত্ব পেলেন ইউএনও নাগেশ্বরীতে ইউনিসেফের অর্থায়নে বাল্যবিবাহ বন্ধে সংলাপ ও ইন্টারেক্টিভ সভা

দোয়ারাবাজারে ৯ম শ্রেণির ছাত্রীর লাশ উদ্ধার

  • বৃহস্পতিবার, ২৪ নভেম্বর, ২০২২

Manual7 Ad Code
দোয়ারাবাজার প্রতিনিধি :: সুনামগঞ্জের জেলার দোয়ারাবাজারে সুমেনা আক্তার (১৬) নামের ৯ম শ্রেণির এক ছাত্রীর লাশ উদ্ধার করেছে পুলিশ। বৃহস্পতিবার ২৪ নভেম্বর উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রাম থেকে ওই শিক্ষার্থীর মরদেহ উদ্ধার করে পুলিশ। সুমেনা উপজেলার দোয়ারাবাজার সদর ইউনিয়নের রাখালকান্দি গ্রামের আব্দুল মন্নানের মেয়ে। সে বাংলাবাজার ইউনিয়নের বাগমারা আইডিয়াল স্কুলের ৯ম শ্রেণির শিক্ষার্থী।
জানা যায়, সকালে সুমেনা আক্তার নিজ কক্ষে বাঁশের সাথে কাপড় পেঁচিয়ে গলায় ফাঁস দেয়। বিষয়টি পরিবারের সদস্যরা দেখতে পেয়ে তাকে তাৎক্ষণিক নিচে নামান। পরে বিষয়টি দোয়ারাবাজার থানা পুলিশকে অবগত করলে পুলিশ ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে।
দোয়ারাবাজার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা দেব দুলাল ধর বলেন, পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ সদর হাসপাতালের মর্গে প্রেরণ করেছে। প্রাথমিক ভাবে আত্মহত্যাই মনে হচ্ছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে তার সত্যতা জানা যাবে।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!