মৌলভীবাজার ইমজা’র সভাপতি তমাল, সম্পাদক আফরোজ  – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬, ০২:০৮ পূর্বাহ্ন
শিরোনাম :
নবীগঞ্জে প্রাইমারী বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের সংবর্ধনা ও বৃক্ষরোপণ কর্মসূচি কুলাউড়ার লংলা কলেজে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা আত্রাইয়ে পোনামাছ অবমুক্তকরণের শুভ উদ্বোধন  আত্রাইয়ে বৃক্ষরোপন কর্মসূচির উদ্বোধন  ওসমানীনগর উপজেলা হাসপাতালের মেডিকের অফিসার ছুটি না নিয়েই সাড়ে ৩ মাস ধরে কানাডায় ডা. শাহিনুর কুলাউড়ার পৃথিমপাশা উপস্বাস্থ্য কেন্দ্রে এমবিবিএস  ডাক্তার নিয়োগ ও ২৫ শয্যা হাসপাতালে উন্নীতকরণের দাবিতে মানববন্ধন থানা পুলিশের বিশেষ অভিযান- বড়লেখায় ভারতীয় চোরাই গরু ও দেশিয় মদসহ গ্রেফতার ৪ শ্রীমঙ্গলের ভুনবীর ইউনিয়নে ফলদ ভেষজ ও বনজ বৃক্ষচারা বিতরণ ছাতকের আ’লীগ নেতা হাজী স্বপন ঢাকার রমনা থেকে গ্রেপ্তার আত্রাইয়ে ঝুঁকিপূর্ণ ব্রিজে জীবনের ঝুঁকি নিয়ে চলাচল দুর্ঘটনার আশংকা

মৌলভীবাজার ইমজা’র সভাপতি তমাল, সম্পাদক আফরোজ 

  • বৃহস্পতিবার, ১ ডিসেম্বর, ২০২২

Manual5 Ad Code
মৌলভীবাজার প্রতিনিধি :: মৌলভীবাজারে কর্মরত টেলিভিশন সাংবাদিকদের সংগঠন ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট এসোসিয়েশন ইমজা’র দ্বি-বার্ষিক নির্বাচনে গোপন ব্যালটে সভাপতি নির্বাচিত হয়েছেন সিনিয়র সাংবাদিক মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস ও সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন যমুনা টিভির আফরোজ আহমদ ও কোষাধ্যক্ষ পদে মাহবুবুর রহমান রাহেল। ৩০ নভেম্বর বুধবার দুপুরে প্রেসক্লাব মিলনায়তনে ইমজা’র দ্বি-বার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হয়। মাছরাঙা টিভির জেলা প্রতিনিধি তমাল ফেরদৌস ১০ ভোট পেয়ে নির্বাচিত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী প্রার্থী সৈয়দ মহসিন পারভেজ পেয়েছেন ৯ ভোট। অপর প্রার্থী সালেহ এলাহী কুটি সহকর্মীদের কাছে আগে থেকেই নিজের প্রার্থীতা প্রত্যাহারের ঘোষণা দেন। যদিও তিনি নির্বাচন কমিশনের কাছে নিজের প্রার্থীতা প্রত্যাহার করেননি। নির্বাচনে সহ-সভাপতি (এক) পদে আহমেদ ফারুক মিল্লাদ (একাত্তর টিভি), সহ-সভাপতি (দুই) পদে ইমন দেব চৌধুরী (বৈশাখী টিভি), সহ-সাধারন সম্পাদক পদে জাফর খাঁন (বিজয় টিভি) ও সঞ্জয় কুমার দে (মাইটিভি) এবং কোষাধ্যক্ষ পদে মাহবুবুর রহমান রাহেল (এশিয়ান টিভি) নির্বাচিত হয়েছেন। এছাড়া সদস্য পদে এম এ সালাম (চ্যানেল আই), পান্না দত্ত (ডিবিসি টিভি), শাহ অলিদুর রহমান (সময় টিভি) ও হাসানাত কামাল (বিটিভি) নির্বাচিত হয়েছেন। প্রধান নির্বাচন কমিশনারের দায়িত্ব পালন করেন রজত কান্তি গোস্বামী। নির্বাচন কমিশনার ছিলেন আকমল হোসেন নিপু ও নজরুল ইসলাম মুহিব।

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!