বিএনপি জামাতের নৈরাজ্য সন্ত্রাসের প্রতিবাদে রাজপথে ভালুকা আ’লীগ – এইবেলা
  1. admin@eibela.net : admin :
মঙ্গলবার, ২৫ অগাস্ট ২০২৬, ০৮:১৪ অপরাহ্ন
শিরোনাম :
কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ সাড়ে ৩ বছরের শিশুকন্যাকে হত্যার দায়ে পিতার মৃত্যুদন্ড কমলগঞ্জে এসএসসি-২০২৬ এর জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান কুলাউড়ায় জয়চন্ডী ইউনিয়ন বিএনপি নেতাকে দল থেকে বহিষ্কার নাগেশ্বরীর একটি ডোবা থেকে অজ্ঞাতপরিচয়  যুবকের মরদেহ উদ্ধার

বিএনপি জামাতের নৈরাজ্য সন্ত্রাসের প্রতিবাদে রাজপথে ভালুকা আ’লীগ

  • রবিবার, ১১ ডিসেম্বর, ২০২২

Manual7 Ad Code
ভালুকা (ময়মনসিংহ) প্রতিনিধি :: ঢাকা বিভাগীয় গণ সমাবেশকে ঘিরে বিএনপি জামাতের নেতাকর্মীদের নৈরাজ্য,সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু’র নেতৃত্বে রাজপথে অবস্থান করছেন ভালুকা উপজেলা আওয়ামীলীগ। শনিবার ( ১০ ডিসেম্বর ) সকাল থেকে দুপুর পর্যন্ত বাসস্ট্যন্ড চত্তরে অবস্থান করেন।
এর আগে আ’লীগ ও তার সহযোগী সংগঠনের নেতৃত্বগণ রাজপথে শান্তিপুর্নভাবে মিছিল করেন।এসময় জয়বাংলা স্লোগানে মুখরিত ছিল ভালুকার রাজপথ।
এসময় সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ সাংবাদিকদের বলেন বিএনপি জামাতের নেতাকর্মীদের নৈরাজ্য,সন্ত্রাসী কর্মকান্ড ঠেকাতে আমাদের নেতাকর্মীরা রাজপথে অবস্থান করছে।
এসময় উপস্থিত ছিলেন সংসদ সদস্য আলহাজ্ব কাজিম উদ্দিন আহম্মেদ ধনু,সংরক্ষিত মহিলা সংসদ সদস্য মনিরা সুলতানা মনি, উপজেলা আ’লীগের ভারপ্রাপ্ত সভাপতি এ্যাড শওকত আলী, সাধারন সম্পাদক আলহাজ্ব গোলাম মোস্তফা, উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব আবুল কালাম আজাদ,মেয়র একেএম মেজবাহ উদ্দিন কাইয়ুম, জেলা আ’লীগের সদস্য আলহাজ্ব এম এ ওয়াহেদ,সাবেক শিল্প বিষয়ক সম্পাদক হাজী রফিকুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান রফিকুল ইসলাম পিন্টু, উপজেলা আওয়ামী লীগের যুগ্ন-সম্পাদক- ওমর হায়াৎ খান নঈম, সাংগঠনিক সম্পাদক- আফরোজ খান আরিফ, দপ্তর সম্পাদক- কাজিম উদ্দিন আহম্মেদ, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক- আব্দুর রশিদ মাষ্টার, রাজৈ ইউপি চেয়ারম্যান নুরুল ইসলাম বাদশা, ভালুকা ইউপি চেয়ারম্যান শিহাব আমীন খান, ধীতপুর ইউপি চেয়ারম্যান লুৎফর রহমান খান, আওয়ামী লীগ নেতা ইঞ্জিনিয়ার মাসুদ পারভেজ,হাজী আব্দুর রহমান, উপজেলা যুবলীগের সভাপতি আনিছুর রহমান খান রিপন, সাধারণ সম্পাদক এজাদুল হক পারুল, স্বেচ্ছাসেবক লীগ সভাপতি জাকির হোসেন শিবলী, সাধারন সম্পাদক- কেবিএম আসাদুজ্জামান ছানা,উপজেলা আঞ্চলীক শ্রমিকলীগের সভাপতি নজরুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক- ইব্রাহিম খলিল, কৃষকলীগের সভাপতি আহসান হাবীব মহন, সাধারণ সম্পাদক- মোঃ জাকারিয়া, ভালুকা দলিল লেখক সমিতির সভাপতি নুরে আলম ছিদ্দিকী সপন,ছাত্রলীগ সভাপতি ইফতেখার আহম্মেদ সুজন, সাধারণ সম্পাদক- অনিক তালুকদার, উপজেলা ছাত্রলীগ সাবেক সাধারণ সম্পাদক শাহরিয়ার হক সজিব,সহ আওয়ামী ’লীগ ও সহযোগী সংগঠনের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!