কুলাউড়ায় ৪ মাসের ব্যবধানে ২য় বারের মতো হামলা শিকার হলেন উপজেলা প্রকৌশলী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৮ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

কুলাউড়ায় ৪ মাসের ব্যবধানে ২য় বারের মতো হামলা শিকার হলেন উপজেলা প্রকৌশলী

  • রবিবার, ১৮ ডিসেম্বর, ২০২২

Manual1 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: কুলাউড়া উপজেলা প্রকৌশলী স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের (এলজিইডি) অমিনুল ইসলাম মৃধার উপর ২য় বারের হামলা চালিয়েছে দুর্বৃত্তরা। রোববার (১৮ ডিসেম্বর) সন্ধ্যায় উপজেলা পরিষদ এলাকায় এই হামলার ঘটনা ঘটে।

উপজেলা প্রকৌশলী আমিনুল ইসলাম মৃধা জানান, রোববার বিকেলে তিনি অফিসের কাজ শেষ করে বাসায় ফেরার পথে উপজেলা পরিষদ এলাকা থেকে বের হওয়া মাত্রই কতিপয় দুর্বৃত্তরা তার মোটরসাইকেল গতিরাধ করে এবং তার উপর হামলা চালায়। এতে তিনি মাথায় আঘাতপ্রাপ্ত হন। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন এগিয়ে এলে হামলাকারীরা দ্রুত পালিয়ে যায়। পরে স্থানীয় লোকজন তাকে উদ্ধার করে কুলাউড়া হাসপাতালে ভর্তি করে।

Manual3 Ad Code

খবর পেয়ে সন্ধ্যায় হাসপাতালে তাকে দেখতে যান উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. মাহমুদুর রহমান খোন্দকার ও অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক।

Manual5 Ad Code

কর্তব্যরত চিকিৎসক ডা. নুসরাত জাহান জানান, প্রকৌশলীর মাথায় ২টি সেলাই দেয়া হয়েছে। মাথায় তিনি গুরুতর আঘাত পেয়েছেন।

কুলাউড়া থানার অফিসার ইনচার্জ মো. আব্দুছ ছালেক জানান, হামলাকারীদের সনাক্ত করার চেষ্টা চলছে। ঘটনার সাথে জড়িতদের গ্রেফতার করা হবে।

Manual2 Ad Code

কুলাউড়া উপজেলা নির্বাহী অফিসার মো. মাহমুদুর রহমান খোন্দকার জানান, এটা দু:খজনক ঘটনা। ঘটনার সাথে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য পুলিশকে বলা হয়েছে।

উল্লেখ্য এর আগে গত ৭ আগস্ট ওই প্রকৌশলীর উপর প্রথমবার হামলা চালায় দুর্বৃত্তরা। এ সময় তার ব্যবহৃত সরকারি মোটরসাইকেল ভাঙচুর করা হয়েছিলো।#

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!