কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ০২:৩৬ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

কমলগঞ্জে ইউপি চেয়ারম্যান ও সদস্যদের সংবর্ধনা প্রদান

  • মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

Manual8 Ad Code

কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:: মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শহীদনগর আদর্শ বিদ্যানিকেতনের পরিচালক পতনঊষার ইউনিয়ন পরিষদের নব-নির্বাচিত চেয়ারম্যান অলি আহমদ খান ও পরিষদের সদস্যদেরকে সংবর্ধনা প্রদান করা হয়েছে। মঙ্গলবার (২০ ডিসেম্বর) সকাল ১১টায় শহীদনগর আদর্শ বিদ্যানিকেতনের আয়োজনে বিদ্যালয় প্রাঙ্গানে এ সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Manual7 Ad Code

বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি কমরেড সিকান্দার আলীর সভাপতিত্বে ও শিক্ষক আব্দুর রশিদ ফুলের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পতনঊষার উচ্চ বিদ্যালয় ও কলেজের অধ্যক্ষ ফয়েজ আহমেদ, অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষক আতাউর রহমান, সাংবাদিক আব্দুল হান্নান চিনু, সমাজসেবক এখলাছ উদ্দিন, বীর মুক্তিযোদ্ধা নজরুল ইসলাম, সমাজসেবক আশিস কুমার বসু প্রমুখ।

সংবর্ধিত সদস্যরা হলেন, পতনঊষার ইউনিয়নের চেয়ারম্যান অলি আহমদ খান, সাধারণ ওয়ার্ড সদস্য রিপন ইসলাম, ইব্রাহিম আলী, আলাল মিয়া, আব্দুল মুমিন, আব্দুল মুহিত, তোয়াবুর রহমান, আব্দুল হান্নান, সিরাজ খান, আসিক মিয়া ও সংরক্ষিত মহিলা ওয়ার্ড সদস্য সেলিনা বেগম, রওশনারা রেফা, নূরজাহান ইসলাম।#

Manual6 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!