ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন – এইবেলা
  1. admin@eibela.net : admin :
সোমবার, ২৯ জুন ২০২৬, ০২:৪৯ পূর্বাহ্ন
শিরোনাম :
বড়লেখায় নাসির উদ্দিন পাটোয়ারী- সংস্কার বাস্তবায়ন না হলে সরকার পতনের আন্দোলন পর্যটন এলাকার সৌন্দর্য ও জীববৈচিত্র্য রক্ষায় কমলগঞ্জে পলাশের চারা রোপণ পূর্ব লন্ডনে ক্রিকেট টুর্নামেন্ট : যৌথ চ্যাম্পিয়ন গোয়াইনঘাট স্পোর্টস ও জগন্নাথপুর সিসি ছাতকে ‘আছিয়া বেগম’ হত্যা মামলার প্রধান আসামি যশোর থেকে গ্রেপ্তার কমলগঞ্জে সংবাদ সম্মেলন ভূমি সংক্রান্ত বিরোধে মামলা ও মিথ্যা তথ্যের অভিযোগ কমলগঞ্জে ধলাই নদী থেকে শিশুর মরদেহ উদ্ধার শ্রীমঙ্গলে মোটরসাইকেল কেড়ে নিলো ২ তরুণের প্রাণ ছাতকে শ্রমিক ইউনিয়নের নির্বাচন : সভাপতি সোহেল, সাধারণ সম্পাদক সাজিদুর আত্রাইয়ে নদী থেকে বৃদ্ধের ভাসমান লাশ উদ্ধার কমলগঞ্জে সংবাদ সম্মেলনে ব্যবসায়ীর অভিযোগ- হয়রানিমুলক মামলা ও হুমকি

ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির আহ্বায়ক কমিটি গঠন

  • মঙ্গলবার, ২০ ডিসেম্বর, ২০২২

Manual7 Ad Code
 আহ্বায়ক আশিক : সদস্য সচিব আরিফুল
ভূরুঙ্গামারী প্রতিনিধি :: কুড়িগ্রাম জেলার ভূরুঙ্গামারী উপজেলায় ফজলুল করিম আশিক কে আহবায়ক, মেছবাহুল আলম যুগ্ম আহ্বায়ক ও আরিফুল ইসলাম কে সদস্য সচিব করে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির ৭ সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি গঠন করা হয়েছে ।
আজ ১৮ ডিসেম্বর রবিবার এ কমিটি গঠন করা হয়। কমিটির অন্যান্য সদস্যরা হলেন- দৈনিক দেশের কন্ঠ পত্রিকার ভূরুঙ্গামারী উপজেলা প্রতিনিধি মনিরুল, দৈনিক সচিত্র মৈত্রি পত্রিকার উপজেলা প্রতিনিধি আবু মুসা, দৈনিক দক্ষিণের ক্রাইম পত্রিকার উপজেলা প্রতিনিধি মাহমুদ হাসান ও দৈনিক আলোকিত পত্রিকার উপজেলা প্রতিনিধি এস এম নুরুল আমিন।
কমিটি গঠন প্রসঙ্গে সদস্য সচিব আরিফুল ইসলাম বলেন, ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের পেশাগত মানউন্নয়ন, পারস্পরিক যোগাযোগ সমন্বয়, কল্যাণসহ বিভিন্ন ইতিবাচক সাংগঠনিক কর্মকাণ্ড বৃদ্ধির প্রয়াসে এ কমিটি গঠন করা হয়েছে।
উল্লেখ্য ১৬ ডিসেম্বর ২০২২ ইং শুক্রবার ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির এক জরুরি সভায় শৃঙ্খলা ভঙ্গ ও স্বার্থ পরিপন্থীমূলক কর্মকান্ডে জড়িত থাকার অভিযোগে সর্বসম্মতিক্রমে সংগঠনের বৃহত্তর স্বার্থরক্ষা গঠনতান্ত্রিক মর্যাদা ও ভাবমূর্তি অক্ষুন্ন রাখতে ভূরুঙ্গামারী রিপোর্টার্স ইউনিটির সভাপতি আব্দুর রাজ্জাক কে সংগঠন থেকে আজীবন বহিষ্কার করার জন্য সকলের সাক্ষরিত আবেদন পত্র জমা দেওয়া হয়।
পরে সকল সদস্যদের মতামতের ভিত্তিতে পূর্বের কমিটি বিলুপ্তি ঘোষণা করে আহ্বায়ক কমিটি গঠনের ৯০ দিনের মধ্যে একটি পূর্ণাঙ্গ কমিটি গঠন করার সিদ্ধান্ত গৃহিত হয়।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!