দৈনিক দেশ রূপান্তরের সেরা প্রতিনিধি হলেন কুলাউড়ার অনি চৌধুরী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
শিরোনাম :
কুড়িগ্রামে ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত লন্ডনে বিয়ানীবাজার ক্যান্সার অ্যান্ড জেনারেল হাসপাতালের ফান্ডরেইজিং: ৫০ হাজার পাউন্ডের প্রতিশ্রুতি কুলাউড়ায় কংক্রিট ভাঙ্গার ট্রলি উল্টে চালক নিহত ১২ বছরেও মিলেনি স্ত্রী-পুত্রের স্বীকৃতি- বড়লেখায় প্রতিবন্দ্বী যুবতীকে ধর্ষণে সন্তান প্রসব : সেই ধর্ষক আবারও কারাগারে কমলগঞ্জে ৬ দিনব্যাপী রাধাকৃষ্ণের ঝুলনযাত্রা চলছে নাগেশ্বরীতে এসএসবিসি প্রকল্পের আয়োজনে শিশু, কিশোর-কিশোরীদের স্বাস্থ্য ও বাল্যবিবাহ প্রতিরোধে মতবিনিময় ছাতক-গোবিন্দগঞ্জ সড়কের গাছ কাটা নিয়ে জনমনে নানা প্রশ্ন কুলাউড়ার শাহজালাল উচ্চ বিদ্যালয়ে এমপি শওকতুল ইসলামকে সংবর্ধনা  বড়লেখা সিজুম্যা আদালত প্রাঙ্গণে পুবালী ব্যাংকের বৃক্ষরোপন কর্মসূচি কুলাউড়ায় অগ্রণী উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে অভিভাবক সমাবেশ

দৈনিক দেশ রূপান্তরের সেরা প্রতিনিধি হলেন কুলাউড়ার অনি চৌধুরী

  • শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

Manual8 Ad Code

এইবেলা, কুলাউড়া  :: দৈনিক দেশ রূপান্তর এর সেরা প্রতিনিধি নির্বাচিত হয়েছেন শাহবান রশীদ চৌধুরী (এস আর অনি চৌধুরী। তিনি মৌলভীবাজার জেলা প্রতিনিধি হিসেবে এই প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। এর আগে, তিনি কুলাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করেন।

Manual3 Ad Code

মঙ্গলবার (২০ ডিসেম্বর) পত্রিকাটির প্রতিষ্ঠাবার্ষিকীতে ২০২২-এ সেরা প্রতিনিধির পুরস্কার হিসেবে সম্মাননা সনদপত্র ও ক্রেস্ট তার হাতে তুলে দেন দেশ রূপান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক মোস্তফা মামুন।

Manual8 Ad Code

এ সময় উপস্থিত ছিলেন রূপায়ণ গ্রুপের উপদেষ্টা আবদুল গাফফার, বার্তা সম্পাদক শাহ আলম বাবুল, প্রধান প্রতিবেদক উম্মুল ওয়ারা সুইটি, রূপায়ণ গ্রুপের মিডিয়া কো-অর্ডিনেটর মেহেদী হাসান প্রমুখ।

জানা যায়, দেশ রূপান্তরের এবারের প্রতিষ্ঠাবার্ষিকীর মূল আকর্ষণ ছিল দেশ রূপান্তরের সেরা কর্মীদের সম্মাননা দেওয়া। এক মাসের বেশি সময়ের প্রচেষ্টায় সংশ্লিষ্ট জুরি বোর্ড দেশ রূপান্তরের ঢাকা ও ঢাকার বাইরে সেরা কর্মীদের বাছাই কাজ শেষ করে। এতে দেশ রূপান্তরের ২০২২ সালের সেরা সাংবাদিক নির্বাচিত হন অনি চৌধুরী।

Manual7 Ad Code

সেরা পুরস্কার হাতে পেয়ে নিজের অনুভূতি প্রকাশ করে অনি চৌধুরী বলেন, এই পুরস্কারটি আমার বাবাকে উৎসর্গ করছি। কারণ তিনি সাংবাদিকতার মতোন মহান এই পেশায় নিয়োজিত থাকায় আমিও আগ্রহ নিয়ে কাজ করছি।

Manual8 Ad Code

উল্লেখ্য, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরীর পুত্র অনি চৌধুরী দেশ রূপান্তর ছাড়াও দেশের জনপ্রিয় চ্যানেল একাত্তর টেলিভিশন ও অনলাইন নিউজ পোর্টাল সিলেটভিউ২৪ ডট কম এর কুলাউড়া প্রতিনিধি হিসেবে কাজ করছেন। পাশাপাশি কুলাউড়া থেকে প্রকাশিত জনপ্রিয় অনলাইন গণমাধ্যম সময় কুলাউড়া ডট কম’র সহযোগী সম্পাদকের দায়িত্ব পালন করছেন।#

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!