দেশে সকল ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করছে-পরিবেশমন্ত্রী – এইবেলা
  1. admin@eibela.net : admin :
বুধবার, ১৮ মার্চ ২০২৬, ১১:২৮ পূর্বাহ্ন
শিরোনাম :
জুড়ীতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ বড়লেখায় মাসব্যাপী কুরআন প্রশিক্ষণ ও পুরস্কার বিতরণ  বড়লেখায় মশক নিধনে এমপির নেতৃত্বে সমন্বিত পরিস্কার-পরিচ্ছন্নতা অভিযান জুড়ীতে প্রবাসী সমাজসেবক মাহবুব হাসান সাচ্চুর উদ্যোগে ইফতার মাহফিল ওসমানীনগর আব্দুল আজিজ ফাউন্ডেশনের  খাদ্যসামগ্রী বিতরণ ছাতকে ব্যবসার নামে অর্ধকোটি টাকা হাতিয়ে নিল প্রতারক চক্র প্রাণনাশের হুমকি : থানায় অভিযোগ কমলগঞ্জের খুচরা দোকানগুলোতে জ্বালানি তেল সংকটে দুর্ভোগ বড়লেখার সুজানগর ইউনিয়ন বিএনপির ইফতার মাহফিল আত্রাইয়ে ২৬ মার্চ স্বাধীনতা দিবস উদযাপন উপলক্ষে প্রস্তুতি সভা কমলগঞ্জে বছরের প্রথম কালবৈশাখি ঝড়ে বিদ্যুৎ ব্যবস্থা লন্ডভন্ড

দেশে সকল ধর্মের মানুষ সমান সুযোগ-সুবিধা ভোগ করছে-পরিবেশমন্ত্রী

  • শুক্রবার, ২৩ ডিসেম্বর, ২০২২

Manual5 Ad Code

এইবেলা, বড়লেখা::

Manual6 Ad Code

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তনমন্ত্রী শাহাব উদ্দিন এমপি বলেছেন, বাংলাদেশে সকল ধর্ম-বর্ণের মানুষের অধিকার সমান। জাতির পিতা আমাদের একটি ধর্মনিরপেক্ষ দেশ উপহার দিয়েছিলেন বলেই সকল ধর্মের মানুষ সমান সুযোগ সুবিধা ভোগ করছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বর্তমান সরকার সকলের জন্য সমান সুবিধা নিশ্চিত করছে তাই সকলে সমানভাবে উন্নতি করছে। খ্রীষ্টান সম্প্রদায়ের ধর্মীয়, সামাজিক, সাংস্কৃতিকসহ সব ধরণের স্বার্থরক্ষায় সরকার অত্যন্ত আন্তরিক। তাদের শিক্ষা-দীক্ষায় অগ্রসরে, বিদ্যুৎ ও ভূমির সমস্যা সমাধানে প্রধানমন্ত্রী শেখ হাসিনার বিশেষ নজর রয়েছে।

Manual1 Ad Code

শুক্রবার বেলা এগারোটায় মৌলভীবাজারের বড়লেখায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর আয়োজিত খ্রীষ্টান ধর্মাবলম্বীদের প্রধান ধর্মীয় উৎসব বড়দিন পালন উপলক্ষে ৪৭ গীর্জায় প্রধানমন্ত্রীর উপহারের ৫০০ কেজি করে সাড়ে ২৩ মেট্টিক টন জি.আর চালের ডি.ও প্রদান অনুষ্ঠানে ভার্চুয়ালি সংযুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

ইউএনও সুনজিত কুমার চন্দের সভাপতিত্বে ও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মো. উবায়েদ উল্লাহ খানের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য দেন উপজেলা (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান তাজ উদ্দিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা সাইফুল ইসলাম, সাবেক ইউপি চেয়ারম্যান সিরাজ উদ্দিন, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার সাখাওয়াত হোসেন, সাংবাদিক আব্দুর রব, ফাদার ডমিনিক খংলা, পুঞ্জি প্রধান আলিম মুখিম, ইয়ারলি মুখিম, এলিয়াস বারে প্রমুখ।

Manual2 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!