জাতীয় পর্যায়ে ক্বেরাত প্রতিযোগীতায় দ্বিতীয় কুলাউড়ার খাদিজার – এইবেলা
  1. admin@eibela.net : admin :
শুক্রবার, ০৭ অগাস্ট ২০২৬, ০৬:০১ অপরাহ্ন
শিরোনাম :
বড়লেখায় গণঅভ্যুত্থান দিবস ও জুলাই শহীদদের স্মরণে নিসচা’র মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি বড়লেখায় ডাবল মার্ডার মামলা : পলাতক ৩ আসামী গ্রেফতার কুলাউড়ায় বেগমানপুর বিদ্যালয়ের ভূমি দাতা সদস্য নিয়ে ধূম্রজাল: দুই পক্ষের উত্তেজনা ছাতকে সুরমা নদীভাঙনে বিলীন স্কুল-মসজিদ নদী : আতঙ্কে বাউসা-কেশবপুরের মানুষ ভূরুঙ্গামারীতে মাদকবিরোধী মানববন্ধন অনুষ্ঠিত  ওসমানীনগরে ছিনতাইয়ের চেষ্টাকালে ধারালো অস্ত্রসহ আটক ৩ ছাতকে উপজেলা প্রশাসন ও গ্রামবাসীর অভিযানে ২২ অবৈধ ড্রেজার জব্দ কুলাউড়ায় একশ পিছ ইয়াবাসহ পুলিশী অভিযানে ৭ জন গ্রেপ্তার ​কুড়িগ্রামে নদী ভাঙনের হাত থেকে রক্ষার দাবিতে মানববন্ধন ও সমাবেশ কুলাউড়ায় মনু নদী থেকে অবৈধভাবে বালু বিক্রির দায়ে ইউপি সদস্যের জরিমানা 

জাতীয় পর্যায়ে ক্বেরাত প্রতিযোগীতায় দ্বিতীয় কুলাউড়ার খাদিজার

  • বুধবার, ৪ জানুয়ারী, ২০২৩

Manual2 Ad Code

 এইবেলা, কুলাউড়া ::  দেশের সর্ববৃহৎ জাতীয় শিশু পুরস্কার প্রতিযোগিতায় মৌলভীবাজারের কুলাউড়ার নাশিদ শিল্পী খাদিজা মেহজাবিন ক্বেরাত প্রতিযোগীতায় দ্বিতীয় স্থান অর্জন করেছে। সম্প্রতি রাজধানী ঢাকায় বাংলাদেশ শিশু একাডেমি আয়োজিত ২০২০-২১ বছরে সারাদেশ থেকে বাছাইকৃত মেধাবী শিশুদের অংশগ্রহণে বিভিন্ন বিষয়ে প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। এতে ক্বেরাত প্রতিযোগিতায় ২য় স্থান অর্জন করে রৌপ্য পুরস্কারে মনোনীত হয়েছে খাদিজা মেহজাবিন।

উল্লেখ্য, খাদিজা কুলাউড়ার কাদিপুর ইউনিয়নের কিয়াতলা গ্রামের বাসিন্দা ও ভাগমতপুর জামে মসজিদের খতিব হাফিজ ক্বারী মোঃ শফিকুর রহমান ও গৃহিণী মোছাৎ ফাতেমা বেগম দম্পতির কন্যা। সে কুলাউড়া দারুছুন্নাহ মডেল মাদ্রাসার দশম শ্রেণীর ছাত্রী। এর আগে জাতীয় শিক্ষা সপ্তাহ- ২০১৯ সালে মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বোর্ড সিলেট অঞ্চলে ও মৌলভীবাজারে হামদ/নাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠ স্থান অর্জন করে। এছাড়া এটিএন বাংলা চ্যানেলে প্রাণ ফ্রুটিকা ইসলামী জিনিয়াসে সারা দেশের ১০ জনের মধ্যে একজন হিসেবে রয়েছে। এছাড়া বিভিন্ন সময়ে মৌলভীবাজার ও সিলেট বিভাগীয় পর্যায়ে হামদ/নাত, ক্বেরাত প্রতিযোগিতায় শ্রেষ্ঠত্ব অর্জন করে।

Manual5 Ad Code

মৌলভীবাজার জেলা শিশু বিষয়ক কর্মকর্তা জসীম উদ্দীন মাসুদ বলেন- খাদিজা অত্যন্ত মেধাবী। জাতীয় পর্যায়ে তাঁর এই অভূতপূর্ব অর্জন তাঁর পরিশ্রম ও অধ্যবসায়ের প্রতিফলন। এছাড়া তার অভিভাবক ও প্রতিষ্ঠানের শিক্ষকদের ভূমিকাও খুবই গুরুত্বপূর্ণ।#

Manual5 Ad Code

সংবাদটি শেয়ার করুন

আরো সংবাদ পড়ুন
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত ২০২২ - ২০২৪
Theme Customized By BreakingNews

Follow for More!